শিরোনাম

| |

আজ সংসদের দ্বাদশ অধিবেশন!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 1, 2021 5:04 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন বসছে আজ। বৃহস্পতিবার বেলা ১১টায় এই অধিবেশন শুরু হবে।

করোনার প্রভাব বেড়ে যাওয়ায় এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, দ্বাদশ অধিবেশন ৩ কার্যদিবস চলতে পারে।

সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অধিবেশনে যোগ দিতে হলে সংসদ-সদস্যদের করোনা টেস্ট করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হবে।

এদিকে সংসদ অধিবেশন নির্বিঘ্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ মার্চ রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়ে ২ ফেব্রুয়ারি শেষ হয়। ওই অধিবেশনের ১২ কার্যদিবসে মোট ৬টি বিল পাস হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ