শিরোনাম

| |

বাউফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামীলীগের ০৬ নেতা বহিষ্কার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 31, 2021 5:13 PM
Print Friendly and PDF

আবু সায়েম :: আসন্ন ইউপি নির্বাচনে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য বাউফলের ০৬ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছেন বাউফল উপজেলা আওয়ামীলীগ। গত ২৯-০৩-২০২১ তারিখ বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম ফিরোজ এমপির স্বাক্ষরিত বাউফল উপজেলা আওয়ামীলিগের প্যাডে এ বিজ্ঞপ্তি ঘোষনা করা হয়।

বহিষ্কৃতরা হলেন আবুল বাশার খান, তিনি বর্তমানে কেশাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে এবং বাউফল উপজেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন

মোঃ আনিচুর রহমান রব, তিনি বর্তমানে ধূলিঁয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে এবং বাউফল উপজেলা আওয়ামীলিগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন

এনামুল হক অপু, তিনি বর্তমানে কেশাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন

মিজানুর রহমান হিরন, বাউফল উপজেলা আওয়ামীলিগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন

শফিকুল ইসলাম সিকদার, তিনি আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন

এনামুল হক আলকাজ মোল্লা, তিনি চন্দ্রদীপ ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক হিসেবে এবং বাউফল উপজেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বহিষ্কারের কথা স্বীকার করে বাউফল উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন আহমেদ বলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যিনি নৌকা প্রতি পাবেন আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে তারই সমর্থনে নির্বাচন করতে হবে এর বাইরে আওয়ামীলীগের কোন কর্মী নির্বাচন করতে পারবেন না। যেহেতু ওনারা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করছেন যা দলীয় গঠনতন্ত্র বিরোধী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামীল তাই এনাদেরকে সাময়িক ভাবে দলের সকল ধরনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।

ঐদিকে বহিষ্কারের ব্যাপারে বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মোতালেব হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন বহিষ্কারের ব্যাপারে আমি এখনো তেমন সঠিক কিছু জানিনা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ