শিরোনাম

| |

বাউফলে উপবৃত্তির ফরম ব্রিক্রি হচ্ছে ৭২০ টাকায়!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 30, 2021 11:53 AM
Print Friendly and PDF

আবু সায়েম :: মাননীয় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যান ট্রাস্ট থেকে স্কুল কলেজে পড়ুয়া অসহায়, দু:স্থ শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আয়োজন করেছেন। যার মাধ্যমে কিছুটা হলেও আর্থিক ভাবে লাভবান হতে পারবে শিক্ষার্থীরা।

এই উপবৃত্তির আওতায় আসতে হলে শিক্ষার্থীদেরকে স্ব স্ব কলেজ থেকে উপবৃত্তির ফরম সংগ্রহ করে যেসব তথ্য ফরমে প্রয়োজন তা পূরন করে আবার পূর্নরায় কলেজে জমা দিতে বলা হয়েছে।

তবে এই উপবৃর্ত্তির ফরম কলেজ থেকে সংগ্রহ করতে গিয়ে বিপাকে পরছেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে এই একটি ফটোকপি ফরম সংগ্রহ করার জন্য কলেজ কর্তৃপক্ষকে দিতে হচ্ছে মোটা অংঙ্কের টাকা।

গতকাল ২৯-০৩-২০২১ তারিখে দুপুর ১২.৩০ ঘটিকার সময় স্বরজমিনে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের মোঃ আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজে গিয়ে দেখা যায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উপবৃত্তির ফরম নেবার জন্য কলেজে উপচে পরেছে, শিক্ষার্থীদের উপবৃত্তির ফরম নেবার জন্য প্রথমেই কাটতে হচ্ছে টাকার রিসিভ, রিসিভ সংগ্রহ করে সেটি নিয়ে পাশ্বের টেবিলে গেলে সেখান থেকে মিলবে উপবৃত্তির ফরম।

প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে রাখা হচ্ছে প্রতি ফরম বাবদ ৭২০ টাকা, তবে শিক্ষার্থী পরিচিতো হলে টাকার হিসেবটা অনেক সময় কম/বেশি হয়।

শিক্ষার্থী পরিচয়ে আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের অফিস সহকারি আঃ রশিদের কাছে জানতে চাওয়া হয় এই একটা ফটোকপি ফরম বাবদ এত্তটাকা কেনো? তিনি কথার উত্তর না দিয়ে সরাসরি প্রিন্সিপালের কাছে যেতে বলেন।

শিক্ষার্থী পরিচয়ে আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ারের কাছে জানতে চাওয়া হয় সরকার উপবৃত্তির ফরমতো বিনা মূল্য দিচ্ছে তবে আপনারা এত্ত টাকা কেনো রাখছেন? জবাবে তিনি বলেন কলেজের বেতন,শেসন চার্জ বাবদ আমরা এ টাকা নিচ্ছি। এরপরই সাংবাদিক পরিচয় দিলে কথার ধরন সর্ম্পূনটাই পাল্টে যায় পূর্নরায় আবার জানতে চাওয়া হয় শিক্ষার্থীদের সাথে কেনো এই অনিয়ম করা হচ্ছে? উপবৃত্তির ফরমের সাথে বেতন,মাসিক চার্জের সর্ম্পকটা কি?

জবাবে গোলাম সরোয়ার বলেন আমরা কোনো অনিয়ম করছিনা আমরা উপবৃত্তির ফরম সর্ম্পূনই বিন্যমূল্য দিচ্ছি,তবে সরকার বেতন,শেষন চার্জ নিতে বলেছে তাই আমরা বেতন হিসেবে ০৬ মাসের জন্য প্রতি মাসে ১২০ টাকা করে সর্বমোট ৭২০ টাকা নিচ্ছি । এর বাইরে কোনো টাকা নিচ্ছিনা। অনেক শিক্ষার্থী অসচ্ছল হওয়ায় আমরা তাদের থেকে কমও নিচ্ছি। আর অফিস সহায়ককে ফরম এবং বেতন নেবার দুটো দায়িত্ব দেবার কারনে বাহিরে হয়তো গুজব ছরিয়েছে যে উপবৃত্তির ফরমের জন্য টাকা নিচ্ছি। তবে এই টাকা উপবৃত্তির ফরমের সাথে কোনোভাবেই সর্ম্পৃত নয়।

উল্লেখ কলেজে একাদশ শ্রেনীতে প্রায় ২৮০ জন শিক্ষার্থী রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন ২০২০ সালে ভর্তি হবার পর আমরা করোনার জন্য একদিনও ক্লাস করতে পারিনি তাহলে বেতন,অনন্য চার্জ বাবদ এ টাকা কেনো নিবে? আর উপবৃত্তির ফরম নিতে এসেই বা কেনো এই টাকা দিতে হবে। আর বেতন না দিলে ফরম দিবেনা এটাতো কোনো সিস্টেম হতে পারেনা।

এই বিষয়ে বাউফল উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কর্মকর্তা নাজমুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন সরকার উপবৃত্তির ফরম সম্পূর্ন বিনামূল্য দিচ্ছেন এই বিষয়ে কেও অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যেহেতু আপনাদের মাধ্যমে আমরা অভিযোগ পেয়েছি এখন ঘটনা তদন্ত্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 2, 2026
Fajr 4:47 am
Sunrise 6:00 am
Zuhr 11:41 am
Asr 3:43 pm
Maghrib 5:22 pm
Isha 6:36 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ