শিরোনাম

| |

বরিশালে ভোটের আগেই চেয়ারম্যান হচ্ছেন ১৪ জন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 25, 2021 2:01 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ঃ  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের ১৪ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন।

বুধবার রাতে বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বরিশাল জেলার ৫০টি ইউনিয়নে ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন হবে। এর মধ্যে একক প্রার্থী হিসেবে ১৪ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জয়ী হতে চলেছেন, যারা সবাই আওয়ামী লীগের প্রার্থী।

এই ১৪ জন হলেন উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের আব্দুল হালিম সরদার, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের কামরুল আহসান, গৌরনদী উপজেলার নলচিড়ার গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়ার সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুরের নূর আলম সেরনিয়াবাত, বার্থীর আব্দুর রাজ্জাক, বাটাজোরের আব্দুর রব হাওলাদার, চাদশীর নজরুল ইসলাম, বানারীপাড়া উপজেলায় বিশারকান্দির সাইফুল ইসলাম শান্ত, ইলুহারের শহিদুল ইসলাম, সলিয়াবাকপুরের সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়নের আব্দুল জলিল ঘরামী, উদয়কাঠির রাহাদ আহম্মেদ ননী এবং বাকেরগঞ্জ উপজেলার দুধলের গোলাম মোর্শেদ।

বরিশাল বিভাগের ছয় জেলায় ৩৭৬টি ইউনিয়ন। এর মধ্যে প্রথম দফায় ভোট হবে ১৭৩টিতে। এ সব ইউনিয়নের মধ্যে ২১টিতে ভোট হবে ইভিএমে।

বরিশাল জেলায় ৫০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে বাকেরগঞ্জের দুধল, গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, চাদশী, মাহিলারা ও নলচিড়ায় একজন করে মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার আরও আট ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার নেন। ফলে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হতে চলেছেন।

এই ৫০ ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে ১ হাজার ৬২১ জন লড়ছেন। এর মধ্যে একক প্রার্থী হওয়ায় ১৫ জন সদস্য প্রার্থী জয়ী হতে চলেছেন। সংরক্ষিত ওয়ার্ডে লড়ছেন ৫১৬ জন। এর মধ্যে দুইজন জয়ী হতে চলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 2, 2026
Fajr 4:47 am
Sunrise 6:00 am
Zuhr 11:41 am
Asr 3:43 pm
Maghrib 5:22 pm
Isha 6:36 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ