শিরোনাম

| |

বিদেশে আটকাপড়াদের পাঠানো যাবে অর্থ: বাংলাদেশ ব্যাংক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 31, 2020 4:11 AM
Print Friendly and PDF

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৃথিবীর প্রায় সব দেশই আন্তর্জাতিক আগমন-বহির্গমন বন্ধ করা হয়েছে। এতে বিদেশে ভ্রমণ এবং চিকিৎসার জন্য গিয়ে অনেক বাংলাদেশি আটকা পড়েছেন। এ পরিস্থিতিতে তাদের খরচের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার রাতে এ প্রসঙ্গে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিদেশে আটকাপড়াদের প্রয়োজনীয় খরচ করতে তাদের ভ্রমণ বা চিকিংসা কোটা অনুযায়ী অর্থ আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে দেয়া যাবে। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে কার্ডের লিমিট ব্যাংকগুলো বাড়াতে পারবে। এর বেশি যাদের অর্থের প্রয়োজন তাদেরকে অর্থ ছাড় করবে ব্যাংক।

এছাড়া গ্রাহকের চাহিদা অনুযায়ী বিদেশের ব্যাংক বা মানিএক্সচেঞ্জের মাধ্যমেও পাঠানো যাবে অর্থ। তবে এক্ষেত্রে যৌক্তিক পরিমাণ অর্থ পাঠানো যাবে। অর্থ ছাড়ের পর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।

সূত্রে জানা গেছে, বিদেশে বিশেষ করে ভারতে অনেকেই চিকিৎসার প্রয়োজনে গিয়ে আটকা পড়েছেন। তাদের চাহিদার প্রেক্ষিতে এই সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 11, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ