শিরোনাম

| |

যতদিন বেঁচে থাকব, ততদিন জনগণের পাশেই থাকব: নিক্সন চৌধুরী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 30, 2020 5:07 PM
Print Friendly and PDF

ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য প্রদান করেছেন।

এসময় তিনি বলেছেন, দেশে ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে সকলকে থাকতে হবে। এটি যাতে অনেক বেশি বিস্তার না ঘটাতে পারে, সেজন্য সকলেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।

তিনি আরো বলেন, যেকোনো দুর্যোগ মানুষকে ক্ষতি করে থাকে। এজন্য আপনারা ভয় পাবেন না, যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার সাধ্যমতো সবকিছু নিয়ে জনগণের পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় করোনা মোকাবেলা আমাদের জন্য আশীর্বাদ সরূপ। সরকারি নির্দেশ মেনে আপনারা চলুন। সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে।করোনায় জনগণের পাশে থাকুন: চিফ হুইপ

নিজের গাড়িতে করে এমপি নিক্সন চৌধুরী বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রতিজনকে চাল, হ্যান্ড স্যানেটাইজেশনসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীদের সর্বদা অসহায় জনগণের পাশে দাঁড়াতে নির্দেশ দেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান প্রমুখ।

ইত্তেফাক

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ