শিরোনাম

| |

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন, স্বামীর সঙ্গে থাকার আকুতি!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 14, 2021 1:31 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে হিরা মনি। তিনি ধর্মান্তরিত হয়ে ভালোবেসে বিয়ে করেছেন সাব্বির হোসেন নামে এক যুবককে। তারা উভয় প্রাপ্ত বয়স্ক। পড়ছেন অনার্সে। কিন্তু সমাজ তাদের ভালোবাসা ও বিয়ের মাঝে বিভেদের দেয়াল উঠিয়ে দিয়েছে। এখন তারা পথে পথে ঘুরছেন। ভালবাসার মর্যাদা পেতে উভয় পরিবারের সহমর্মিতা ও সহযোগিতা কামনা করেছেন।

রোববার বিকালে ঝিনাইদহের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হিরা মনি এই আকুতি জানান। হিরা মনি ফরিদপুরের মধুখালী উপজেলার বক্সির চাঁদপুর গ্রামের সুশান্ত কুমার ভৌমিকের একমাত্র মেয়ে।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, আমি প্রাপ্ত বয়স্ক ও সাবালিকা। ভালোমন্দ বোঝার ক্ষমতা আমার আছে। আমি জেনে বুঝে ও সজ্ঞানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামী শরিয়া মোতাবেক মুসলিম হয়েছি। ধর্মান্তরিত হয়ে হিরা মনি বিয়ে করেছেন একই উপজেলার জাহাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাব্বির হোসেনকে। তার সঙ্গে কলেজে পড়ার সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হিরা মনি দাবি করেন, আমার ধর্মান্তরিত ও বিয়ের ক্ষেত্রে স্বামী সাব্বির হোসেন বা তার পিতা-মাতা কোন চাপ প্রয়োগ করেননি। আমাকে কেউ অপহরণও করেনি। আমি স্বেচ্ছায় পিতার ঘর ছেড়ে স্বামীর ঘরে উঠেছি। অথচ বিয়ের পর থেকেই আমার পিতা সুশান্ত কুমার ভৌমিক পুলিশ দিয়ে তার শ্বশুর শাশুড়িকে নানাভাবে হয়রানি করছেন বলে হিরা মনি অভিযোগ করেন।

তিনি উল্লেখ করেন, পুলিশ যদি জোর করে তার পিতা-মাতার কাছে ফেরত পাঠায় তবে তিনি ‘আত্মহত্যা’ করতে বাধ্য হবেন। এছাড়া তার আর কোন পথ খোলা থাকবে না। সংবাদ সম্মেলনের সময় হিরা মনির স্বামী সাব্বির হোসেন ও শ্বশুর পক্ষের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ