শিরোনাম

| |

মাফ চেয়ে ক্ষমতা হস্তান্তন করুন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 12, 2021 1:07 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: আওয়ামী লীগকে বাঁচাতে মাফ চেয়ে দেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তন করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের মিলনায়তনে কৃষক দলের জাতীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনের প্রথম অধিবেশন মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলনে উপলক্ষে মহানগর নাট্যমঞ্চের মিলনায়তন ফুল, বিভিন্ন রকমের বেলুন, ফেস্টুন ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে।

সম্মেলনে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে যদি বাঁচাতে চান তাহলে মাফ চেয়ে দেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তনের ব্যবস্থা করুন। পদত্যাগ করুন, নতুন নির্বাচন দিন, যোগ্য ব্যক্তি দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করুন, নতুন সরকার আসুক।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের সাহেব, তিনি খুব সুন্দর সুন্দর কথা বলেন। চমৎকার আসনে বসে তিনি বিএনপির বিরুদ্ধে বিষোদগার করতে থাকেন। প্রতিদিন তিনি বিএনপিকে ছবক ও শিক্ষা দেন। আরে আগে আপনি নিজের ঘরে শিক্ষা দেন। আপনার ভাই কাদের মির্জা আপনার সম্পর্কে যে সমস্ত কথা বলেন এবং আপনাদের দলের লোকদের নিয়ে বলেন- সেগুলো শোনার পর আপনাদের থাকার কথা নয়, পদত্যাগ করা উচিত আপনাদের। আপনারা নিজেদের ঘরে মারামারি করে দু’জনকে হত্যা করেছেন। কোনো বিচার নাই।

বিএনপি চেয়ারপারসনের প্রসঙ্গে ফখরুল বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তিনি অসুস্থ। বলা হয়েছে, সাজা স্থগিত। কোথায় সাজা স্থগিত? তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছেন, তা দেয়া হয়নি। দেশে রেখে তার চিকিৎসা করা কঠিন হচ্ছে। তাই আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ারর মুক্তি চাই। নিঃশর্ত মুক্তি দিতে হবে।

কৃষক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা রাজনৈতিকভাবে তৈরি হন। স্লোগান হবে, খালেদা জিয়ার মুক্তি চাই, সকল রাজবন্দিদের মুক্তি চাই, তারেক রহমানকে দেশে ফিরে আনতে হবে, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ লুটেরা আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যোগ্য ব্যক্তিদের দিয়ে ইসি গঠন করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, যারা জেলা ও উপজেলায় থাকেন, তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। জেলা ও উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের চেহারা বদলে গেছে না? সবসময় চকচক করে। তারা এখন গাড়িতে চড়ে বেড়ায়। তাদের এই পরিবর্তন হয়েছে ৫ বছরের মধ্যে।

বিএনপি মহাসচিব বলেন, আমি অবশ্যই আশা করবো, আজকে সম্মেলনের পরে আপনাদের কাউন্সিল অধিবেশন হবে। সেখানে আজকে আপনাদের মনের মধ্যে শক্তি সঞ্চায় করবেন। শপথ নেবেন, সম্মেলন থেকে ফিরে গিয়ে কৃষকদের সংগঠিত করবেন। কৃষকদের সঙ্গে নিয়ে আপনারা একটা গণঅভ্যুত্থানের সূচনা করবেন।

আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি মন্তব্য করে তিনি বলেন, এই কঠিন সময় আমাদের জাতির জীবনে সবচেয়ে বড় সমস্যা ও সঙ্কট সৃষ্টি করেছে। এই কঠিন সময়টা কে তৈরি করেছে? একটি রাজনৈতিক দল এই কঠিন সময় তৈরি করেছে। যারা অতীতে পাকিন্তানের সঙ্গে গণতন্ত্র ভোটের অধিকার ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছিল। সেই দলটি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের মানুষের কাছ থেকে গণতন্ত্র ও অধিকারগুলো কেড়ে নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, কৃষকদের সমস্যার সমাধান এরা (সরকার) একটাও করতে পারেনি। উপরন্ত আমাদের কৃষক ভাইদের পণ্যের ন্যায্যমূল্য তারা পায় না। নির্বাচনে আগে বলেছিলো বিনা পয়সায় সার দেবে, সেই সার কি এখন বিনা পয়সার দেয়? ১০ টাকা কেজির চাল কি পান? পায় না। অথচ কৃষকদের জন্য সরকার থেকে যে অনুদান দেয়া হয়, তা তাদের দলীয় লোকদের মধ্যে ভাগ করে দেয়। এটা আওয়ামী লীগের লোক ও নেতারা পায়, কৃষকরা পায় না।

‘চালের দাম কমানো হয়নি। কৃষিপণ্যের দাম কমানো হয়নি। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কৃষকদেরকে আন্দোলন করতে হবে। ভবিষ্যতে কৃষকদেরকে সংগঠিত করতে হবে।’

শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন মির্জা ফখরুল। পরে শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্যে রাখেন শামসুজ্জামান দুদু এবং সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।

টানা ২২ বছর পর নতুন নেতৃত্ব নির্বাচন করতে জাতীয় সম্মেলন করছে জাতীয়তাবাদী কৃষকদল। এটা সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলন। সর্বশেষ সম্মেলন হয়েছিলো ১৯৯৮ সালের ১৬ মে।

কৃষকদলের জাতীয় সম্মেলনে মোট কাউন্সিলরের সংখ্যা ৫৪৮ জন। এর মধ্যে ৭৯ সাংগঠনিক জেলা কমিটির প্রতি জেলা থেকে ৫ জন করে মোট ৩৯৫ জন এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১৫৩ জন সদস্য কাউন্সিলর উপস্থিত ছিলেন।

গত বছরের ২৭ ফেব্রুয়ারি নতুন নেতৃত্ব নির্বাচনকে সামনে রেখে শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেল হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ