শিরোনাম
এস এল টি তুহিন :: অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত ঘোষনা করেছেন দলীয় হাইকমান্ড। এতে করে বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে ধোঁয়াশা কাঁটালো। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়েছে।
এতে ৩নং চরবাড়িয়া ইউনিয়নে আ’লীগের প্রার্থী হিসেবে বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা থেকে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বরিশালের সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইউনিয়নে আনন্দ মিছির বের করেন এবং মিষ্টি বিতরন করেছেন। মাহাতাব হোসেন সুরুজকে দলীয় মনোনয়ন দেয়ায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, চেয়ারম্যান নির্বাচিত হয়ে খুব অল্প সময়েই ইউনিয়নবাসীর কাছে প্রিয় মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন মাহাতাব হোসেন সুরুজ।
মহামারী করোনা প্রথমধাপে যখন প্রকট আকার ধারন করেছে ঠিক তখন এই প্রতিকূল অবস্থাতেও থেমে ছিলেন না তিনি, জনগনের দ্বারে দ্বারে ছুটেছেন সকাল থেকে রাত অবধি।কেবলমাত্র সরকারি ত্রাণ সাহায্যের অপেক্ষায় না থেকে, ব্যক্তিগত ওপারিবারিকভাবে আর্থিক সহযোগিতায় বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ টাকা ত্রাণ বা সহযোগিতা হিসেবে প্রতিটি ওয়ার্ডে মানুষকে পৌঁছে দিয়েছেন তিনি। সেসময় তিনি সরকারি ত্রান-সাহায্য তহবিল থেকে এবং নিজ অর্থায়নে হাজারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।করোনায় নিজের প্রাণনাশের আতঙ্ক থাকলেও জনগনের সুরক্ষায় মানবতার ফেরিওয়ালা এই চেয়ারম্যান ছুটে চলেছেন ইউনিয়নের আনাচে-কানাচে। শুধু তাই নয় চরবাড়িয়ার ইউনিয়ন উন্নয়নে বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের ছোট বড় সব ধরনের রাস্তাগুলোর সংস্কার ও পূর্ণ নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলায় প্রশংসায় ভাসছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চরবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ মাহতাব হোসনে সুরুজ। এ কাজে নানা শ্রেণি পেশার মানুষ থেকে শুরু করে দলীয় নেতা কর্মীরাও চরবাড়িয়ার উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাওয়ায় চরবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে বলেন, সরকার এবং চেয়ারম্যানকে নিয়ে নিন্দুকেরা শুধু সমলোচনা করেই চলেছেন।
সমলোচনা না করে ধৈর্য ধরুন আর দেখুন। এ রকম রাস্তা কোনো চেয়ারম্যানের আমলে হয়নি। বর্তমান চেয়ারম্যান চরবাড়িয়ার সব রাস্তা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য, করোনা ও বর্ষাকাল থাকায় সড়কের কাজ বন্ধ ছিলো প্রায় ৮ মাস যাবত। এতে এলাকার বেশিভাগ রাস্তাঘাট গুলো চলাচলের অনুপযোগী হয়ে পরে। এমনকি রাস্তা গুলোতে কার্পেটিং উঠে গর্তে পরিণত হয়। এ নিয়ে পত্র পত্রিকায় ও অনলাইন পোর্টালে লেখালেখি হয়। এছাড়াও চরবাড়িয়া উন্নয়ন নিয়ে জনগনের মধ্যে আলোচনা সমালোচনার হয়। করোনার প্রাদুর্ভাব স্বাভাবিক এবং বর্ষার মৌসুম শেষ হওয়ার পরপরই ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ শুরু করেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ । ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ সম্পূর্ণ করেছে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ।
সরোজমিনে গেলে দেখা যায়, ইউনিয়নের তালতলি বাজার হইতে শুরু হয়ে কাগাশুরা বাজার সড়ক, কাগাশুরা বাজার থেকে ঝরঝরিয়াতলা সড়ক, চরআবদানী রোড, রাড়ী মহল বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর বাড়ির সড়ক, চরবাড়িয়া জুলফিকার আলি হারুন হাওলাদার বাড়ি থেকে চরবাড়িয়া সরকারি প্রথমিক বিদ্যালয় রোড,চরবাড়িয়া বড় হাওলাদার বাড়ি থেকে চরবাড়িয়া সরকারি প্রথমিক বিদ্যালয় সড়ক, উত্তর লামচরী গাজীর খেয়াঘাট মাদরাসা থেকে কাছেম হাওলাদার বাড়ি সড়ক, উত্তর লামচরী সিকদার বাড়ি থেকে চরবাড়িয়া ফারুক বিশ্বাস এর বাড়ি সড়ক, উত্তর লামচরী গনির হাট থেকে কদমতলা সড়ক, উত্তর লামচরী লালমিয়া আকন এর বাড়ি থেকে দক্ষিণ লামচরী রশিদ হাজী বাড়ি সড়কসহ লামচরী সিকদার বাড়ি মাদরাসার সামনের ব্রীজ,লামচরী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন ব্রীজ সহ ইউনিয়নের বিভিন্ন রাস্তার কার্পেটিং ইটের সলিং ও মাটি ভরাট কাজ নির্মাণ করেছেন। সড়কের কাজ দ্রুত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইউনিয়নবাসী। টেকসই ভাবে রাস্তা করায় চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ মাহতাব হোসনে সুরুজকে ধন্যবাদ জানিয়েছে চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দারা।
নিউজ প্রতিবেদকের কাছে কয়েকজন পথচারীরা বলেন, চেয়ারম্যান মহোদয় তিনি রাস্তার কাজ যে ভাবে করে যাচ্ছে তাতে আমাদের চলাচলে আর কোনো বেগ পেতে হবে না। আর গন্তব্য পৌঁছাতে সময়ও কম লাগবে, মনে হয় কোনো বিদেশী রাস্তা দিয়ে চলাচল করছেন এমনটাই জানান তারা। আজ সকালে ৫নং ওয়ার্ড রাড়িমহল এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস জব্বার হাওলাদার এর বাড়ির রাস্তার ইটের সলিং এর কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান সুরুজ। এসময় উপস্থিত ছিলেন কালের কন্ঠ স্টাফ রিপোটার্স ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ আজিম হোসেন সুহাদ, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ ফারুক মল্লিক, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নুরুল হক, আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুর রহমান স্বপন,ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ আঃ ছালাম আকন ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান স্বপন সহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কর্মিরা ও স্থানীয় জনগণ। এদিকে, ইউনিয়ন পরিষদ সূত্র থেকে জানা যায়, সড়ক সংস্কার কাজ চলমান, গোটা ইউনিয়নে যতগুলো রাস্তা চলাচলের অনুপযোগি রয়েছে পর্যায়েক্রমে সব ধরনের সংস্কার ও পূর্ণ নির্মান করা হবে বলে ঐ সূত্রটি জানায়।
ঘুরে দেখা যায়, ইউনিয়নের বিভিন্ন রাস্তার কাজ চলমান রয়েছে।নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলায় চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সচেতন মহল।তাইতো ইউনিয়নে মাটি ও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন সদা হাস্যজ্বল সাদা মনের মানুষ মহাতাব হোসেন সুরুজ। মাহাতাব হোসেন সুরুজ বলেন, “বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে চরবাড়িয়াবাসীর সেবার করার ব্রত নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আমি সব সময় চেষ্টা করেছি আমার ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার। আমাকে পুনরায় দল থেকে মনোনায়ন দেওয়ায় আমি দলীয় সভানেত্রী মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, “আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ইনশআল্লাহ চরবাড়িয়াবাসী আমাকে পুনরায় নির্বাচিত করে তাদের খেদমত করার সুযোগ দিবেন বলে আমি আশা করছি। এবারের ইউপি নির্বাচনে বরিশাল সদর উপজেলার ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ২নং কাশীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কালাম হোসেন লিটন মোল্লা। ৩নং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ। ৯নং টুঙ্গিবাড়ীয়া পরিষদের বর্তমান চেয়ারম্যান বাহউদ্দিন আহম্মেদ।
নতুন মুখ হিসেবে এই প্রথমবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেলেন ৬নং জাগুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিদারুল আলম শাহীন।বিষয়টি নিশ্চিত করেছেন দলের এক নির্ভরযোগ্য সূত্র। প্রসঙ্গত, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী বানারীপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ ও ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।