শিরোনাম

| |

সংসদ সদস্য সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 11, 2021 11:58 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাহমুদ উস সামাদ চৌধুরী। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কয়েক দিন আগে সিলেটের ফেঞ্চুগঞ্জে গিয়েছিলেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ। এ কারণে গত রোববার (৭ মার্চ) কোনো ধরনের অনুষ্ঠানে তিনি যাননি। ওই দিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন এবং বিমানে অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি হাসপাতালে ভর্তি হন।

বুধবার (১০ মার্চ) দুপুরে মাহমুদ উস সামাদের ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ জানিয়েছিলেন, ৭ মার্চ রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকেলে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ