শিরোনাম

| |

হার্ট অ্যাটাকে ১ লাখ ৮০ হাজার মৃত্যু!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 10, 2021 11:25 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: ২০২০ সালে দেশে এক বছরে সাড়ে ৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন।

বুধবার বিকেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

তিনি বলেন, ২০১৯ সালে দেশে ৮ লাখ ২২ হাজার ৮৪১ জন মানুষের মৃত্যু হয়। ২০২০ সালে মৃত্যু হয় ৮ লাখ ৫৪ হাজার ২৫৩ জনের। অর্থাৎ ২০১৯ এর তুলনায় ২০২০ সালে মৃত্যু বেড়েছে ৩১ হাজার ৪১২ জনের।

সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী আরও জানান, ২০২০ সালে করোনায় ৮ হাজার ২৪৮ জন মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন। হার্টের অসুখে মারা গেছেন ৪৩ হাজার ২০৪ জন।

২০২০ সালে ডায়াবেটিক আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৬ জন। কিডনির অসুখে ২৮ হাজার ১৭ জন মারা গেছেন।

এছাড়া ব্রেন স্ট্রোকে ৮৫ হাজার ৩৬০ জন, স্তন ক্যান্সারে ৩ হাজার ১১ জন মারা গেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 2, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ