শিরোনাম

| |

আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নাই: ওবায়দুল কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 8, 2021 12:17 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: জনবিচ্ছিন্ন আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নাই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বিএনপিকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

এসময় বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ ও জীবনহানি ঘটানোর অপপ্রয়াস জনগণ এবং সরকার মেনে নেবে না বলেও জানান তিনি।

বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কারণ মুজিব আদর্শের সৈনিকেরা রাজপথ ভয় পায় না।

আন্দোলনে বাধা দিলে বিএনপি নাকি বিকল্প পথে আন্দোলন করবে- এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এ পর্যন্ত রাজপথে কোনো ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি তাদের বাধা দেয়ার দরকার হয় না। বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী মত দমাতে ভয়ংকর কেনো শক্তি কাজ করছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসংগে সেই শক্তির পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে বিএনপি মহাসচিবের প্রতি আহবান জানান।

বিএনপি নেতারা বলছেন দেশে নাকি মতপ্রকাশের স্বাধীনতা নেই। ওবায়দুল কাদের এ বিষয়ে পরিস্কারভাবে বলেন, সরকারের সমালোচনার জন্য এপর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়নি। সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান।

সরকার ক্ষমতা, দাম্ভিকতা আর দুর্নীতির বৃত্ত তৈরি করেছে, মির্জা ফখরুলের এই অবান্তর অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ কথাগুলো বিএনপির শাসনামলের জন্যই চির সত্য।

বিএনপিই এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছিলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিলে আর হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করেছিলে।

শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে অথচ বিএনপি কোনো সহযোগিতা না করে অপরাজনীতির মাধ্যমে গণতন্ত্রের এগিয়ে যাওয়ার গতিকে বারবার থামিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির অগণতান্ত্রিক আচরণ ও রাজনীতি এদেশের গণতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ