শিরোনাম

| |

৪১ তম বিসিএসের পরীক্ষা পেছাতে চান বরিশালের প্রার্থীরা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 6, 2021 3:54 PM
Print Friendly and PDF

 

স্টাফ রিপোর্টার:
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাতে চাইছেন বরিশাল বিভাগের প্রার্থীরা। করোনা পরিস্থিতি বিবেচনায় এ পরীক্ষাটি পেছানোর দাবিতে ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে ।এছাড়া পরীক্ষাটি পেছানোর দাবিতে হাইকোর্টে রিট করবেন বিসিএস প্রত্যাশীরা। রবিবার (৭ মার্চ) রিট করার কথা রয়েছে।

শনিবার (৬ মার্চ) ‘৪১তম বিসিএস স্থগিত করতে হবে’ নামক ফেসবুক গ্রুপের আলোচনায় রিট করার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রুপের সদস্য মো. ফুয়াদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার এবং রবিবার আমরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সরকারী কর্ম কমিশনের (পিএসসি) কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবো। এছাড়া রবিবার পরীক্ষা পেছানোর দাবিতে আমরা হাইকোর্টে রিট করব।

এর আগে গত সোমবার ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিসিএস প্রত্যাশীরা। মানববন্ধনে করোনার টিকা নিশ্চিত করে রোজার ঈদের পর পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।

চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও ভ্যাকসিন দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে বিভাগীয় শহরগুলোতে । এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটা বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা।

তারা আরও বলেন, করোনার ঝুঁকি এড়াতে সকল পরীক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া করোনা সংক্রমণ রোধে বইমেলা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মাস্টার্স বা অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা-সব পিছিয়ে দেয়া হলো, তাই বিসিএস পরীক্ষার্থীদের ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ৪১ তম বিসিএস ও পিছিয়ে দেয়া উচিত।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফজলুল হক রাজীব বলেন, ‘ আমার বাড়ি ভোলা জেলায়। দীর্ঘদিন ক্যাম্পাস ও হল বন্ধ থাকায় বাড়িতেই অবস্থান করতে হয়েছে আমাকে। আমার মতো এমন অবস্থার সম্মুখীন হয়ে বিসিএস প্রার্থী প্রায় সকলেরই প্রস্তুতির ঘাটতি রয়েছে। একইসঙ্গে যেহেতু করোনার ভ্যাকসিন চলে এসেছে, সেক্ষেত্রে টিকা ছাড়া এত সংখ্যক শিক্ষার্থীর বিভিন্ন স্থানে মিলিত হওয়া সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করবে’।

পটুয়াখালী নিবাসী বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক শিক্ষার্থী আলামিন হোসেন জানান, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে বন্ধ সেখানে প্রতিটি বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোয় এতবড় পরীক্ষার আয়োজন সরকারের এক মুখে দুই কথার সামিল। স্বাস্থ্য সুরক্ষার কথা যদি সত্যিকার অর্থেই ভাবা হয় তবে করোনার টিকা প্রদান করে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নেয়া উচিত।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 3, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ