শিরোনাম

| |

বাউফলে বিনামূল্যে কোভিড-১৯ টিকার নিবন্ধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 6, 2021 11:51 AM
Print Friendly and PDF

আবু সায়েম :: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন করার পর আনুষ্ঠানিক ভাবে সারাদেশে কোভিড-১৯ এ্যাপের কার্যক্রম শুরু করা হয়।

এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারির ০৭ তারিখ থেকে বাউফল উপজেলায় শুরু হয়েছে কোভিড-১৯ ফ্রি নিবন্ধন এবং ভ্যাক্সিনেসন প্রদান।

পটুয়াখালী ০২ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইফ আ স ম ফিরোজ এমপি নিজেই প্রথম ভ্যাকিনেশন টিকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে উপজেলায় ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।

শুরু থেকেই এই ভ্যাক্সিনেশন কার্যক্রমে সার্বিক ভাবে পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন পটু্য়াখালী ইয়ুথ ফোরামের বাউফল উপজেলা টিমের তরুন স্বেচ্ছাসেবকরা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই স্বাস্থ্য কর্মকর্তার সহযোগিতায় তৈরি করেছেন নিবন্ধন বুথ।
এই বুথ থেকে ৪০ উর্ধ্ব বাংলাদেশের সকল নাগরিক এবং নিদিষ্ট কিছু পেশার ক্ষেত্রে ৪০ এর নিম্মের নাগরিকরা বিনামূল্যে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করে টিকা নিতে পারছেন।

সকাল ৯.০০ ঘটিকা থেকে শুরু হয়ে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত চলমান থাকে এ নিবন্ধন এবং ভ্যাক্সিনেশন কার্যক্রম।

বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন ফেব্রুয়ারির ০৭ তারিখ থেকেই আমাদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং পরবর্তী কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিৎকিসকরা এবং স্বেচ্ছাসেবকরা খুব সুন্দর ভাবে সব কিছু পরিচালনা করছেন। আপনারা কেন্দ্রে আসুন টিকা নিন আপনাদের সহযোগিতা করার জন্য আমি এবং আমার ডাঃ রা সর্বদা প্রস্তুত রয়েছি।

কোভিড-১৯ টিকা গ্রহনের পরে বিশ্রামের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরেই তৈরি করা হয়েছে বিশ্রামাগার।

পটু্য়াখালী ইয়ুথ ফোরামের পটুয়াখালী জেলা সহ- সভাপতি জহিরুল ইসলাম কোভিড -১৯ কার্যক্রমের সার্বিক বিষয়ে তাদের অবদান নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সহযোগিতার ক্ষেত্রে বাউফল উপজেলা টিম শুরু থেকেই যে পরিশ্রম করে যাচ্ছেন তাতে সত্যিই তারা প্রশংসার দাবি রাখেন। বাউফল উপজেলা এবং জেলা শহর সহ পটু্য়াখালী জেলার প্রতিটি উপজেলায়ই তাদের টিম শুরু থেকে এখন পর্যন্ত (চলমান) বিনা পারিশ্রমিকে সম্পূর্ন বিনামূল্য কাজ করে যাচ্ছেন বলে তিনি নিশ্চিত করে।

পটু্য়াখালী ইয়ুথ ফোরামের বাউফল উপজেলা শাখার টিম লিডার আরিফুর ইসলাম এই কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখতে পেরে নিজেকে ধন্য মনে করেন। তিনি বলেন করোনা মহামারি শুরু থেকে আমরা উপজেলা প্রশাসনের ত্রান কার্যক্রম,দারিদ্রের বাসায়-বাসায় গিয়ে খাবার প্রদান,নো মাস্ক-নো সার্ভিস সব কার্যক্রমেই নিজেদেরকেই নিয়োজিত রেখেছি। ভবিষৎতে ও দেশের প্রয়োজনে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো।

বাউফল উপজেলায় এ পর্যন্ত কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন প্রায় ৪ হাজার মানুষ। প্রতিদিনই বাড়ছে টিকা নিবন্ধন এবং টিকা গ্রহনের সংখ্যা। উৎসব মুখর পরিবেশে কোনোরকম ভোগান্তি ছারাই বিনামূল্যে টিকা নিচ্ছেন সাধারন মানুষেরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 2, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ