শিরোনাম

| |

১ দিনে ১০ মৃত্যু, শনাক্ত ৫৪০

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 6, 2021 11:04 AM
Print Friendly and PDF

স্বাস্থ্য ডেস্ক :: মহামারি করোনায় সংক্রমিত হয়ে দেশে গত একদিনে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪৫১ জনের মৃত্যু হল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৫৪০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জন হয়েছে।

শনিবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১ হাজার ৯৬৬ জন হয়েছে।

অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ১১৯ ল্যাবে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার গত কয়েকদিনের তুলনায় বেড়ে ৪ দশমিক ১৩ হয়েছে। এ পর্যন্ত ৪১ লাখ ৩২ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ সাতজন ও নারী তিনজন। এদের সাতজনই পঞ্চাশোর্ধ্ব। বাকিরা ৩১ থেকে ৫০ বছরের মধ্যে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ, তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 1, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ