শিরোনাম

| |

বিএনপির সংবেদনশীল জায়গায় আঘাত করছে সরকার: গয়েশ্বর চন্দ্র রায়

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 5, 2021 12:47 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: আন্দোলন থেকে দূরে রাখতেই সরকার বিএনপির সংবেদনশীল জায়গায় আঘাত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের উদ্যোগে ‘গণতন্ত্র, গণমাধ্যম, গণকন্ঠ অবরুদ্ধ: বাংলাদেশের ভাগ্য কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সংবেদনশীল জায়গায় স্পর্শ করবে মন্তব্য করে তিনি বলেন, এই সংবেদনশীল জায়গায় আঘাত করবে। সেটা নিয়ে যদি আমরা ব্যস্ত হই তারা আরামে দিন কাটবে। গত ১২/১৩ বছর ধরে একেক সময়ে একেকটা সেনসেটিভ ইস্যু সামনে নিয়ে এসেছে। আর সেটা নিয়ে আমরা খুব উত্তেজিত। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার আমরা হাত দিতে চাই না।

জিয়াউর রহমানের বীর উত্তম পদক বাতিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কে বা কারা জিয়াউর রহমানের খেতাব নিলো কি নিলো না, জিয়াউর রহমানকে কে কী বললো কী বললো না তাতে কিছু যায় আসে না। জিয়াউর রহমান তার জায়গায় আছেন, তিনি নিজের জায়গায় থাকবেন যতদিনে দেশ থাকবে।

আয়োজক সংগঠনের সভাপতি সাহেদুল ইসলামের (লরেন) সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ