শিরোনাম

| |

তরুণীকে ঢাকা থেকে বরিশাল এনে যৌন হয়রানি!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 2, 2021 2:31 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: ফেসবুকে বন্ধুত্বের সূত্রে গৃহকর্মী এক তরুণীকে ঢাকা থেকে বরিশালে এনে আটকে রেখে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

রোববার বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর নিউ সার্কুলার রোডে একটি বাসায় অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার ও এক দম্পতিসহ তিন জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আরিফুল ইসলাম সুমন (২৪), তার স্ত্রী হাবিবা আক্তার সুমি (১৮) ও তাদের সহযোগী মো. আরিফ (২২)। বরিশাল মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছে।

কোতোয়ালী মডেল থানার থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ঘটনার শিকার তরুণী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছেন। তাদের আদালতে পাঠানো হলে আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরিদর্শক আসাদুজ্জামান জানান, ১৬ বছর বয়সী ওই তরুণী ঢাকায় বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। ফেসবুকে তার সঙ্গে বন্ধুত্ব হয় বরিশাল নগরীর বাসিন্দা আরিফুল ইসলাম সুমনের। তরুণী তার অসহায়ত্বের কথা জানালে সুমন তাকে বরিশালে ভাল কাজ দেয়ার প্রভোলন দেখায়। এতে তরুণী রাজী হলে সুমনের স্ত্রী হাবিবা আক্তার সুমি ঢাকায় গিয়ে তাকে প্রায় ৫ মাস আগে বরিশালে নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, বরিশালে আনার পর নগরীর নিউ সার্কুলার রোডে ‘কবির বাগ’ নামক একটি বাড়ির টিনসেড ভাড়াটে বাসায় রাখা হয় তরুণীকে। কয়েকমাস পেরিয়ে গেলেও তাকে কোনও কাজ দেওয়া হয়নি। সুমন ও তার বন্ধু আরিফ প্রায়ই তরুণীকে যৌন হয়রানি করতো। তরুণী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে নানা ভয়ভীতি দেখানো হয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 3, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ