শিরোনাম

| |

বিসিসির সাবেক মেয়র কামাল হাসপাতালে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 2, 2021 11:37 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: নিয়মিত চেকআপের জন্য দণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলার শাহ আলম।

তিনি বলেন, আহসান হাবিব কামাল আগে থেকেই রোগাক্রান্ত ছিলেন। তাকে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের আরপি ডা. মানবেন্দ্র সরকার আহসান হাবিব কামালকে দেখে রক্ত পরীক্ষাসহ বেশ কিছু পরীক্ষা দিয়েছেন। তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কারা হাসপাতালের চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য আহসান হাবিব কামালকে মঙ্গলবার (২ মার্চ) সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় গত বছরের ৯ নভেম্বর বিসিসির সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্যজীবীবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয় বিভাগীয় স্পেশাল জজ আদালত। একই সঙ্গে আদালত সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করেন আদালত।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ