শিরোনাম
অনলাইন ডেস্ক :: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দু’পক্ষের তুমুল সংঘর্ষ চলছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ছাত্রাবাসের বেশকিছু কক্ষ ভাঙচুর করছে।
মঙ্গলবার (২ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে এ সংঘর্ষ শুরু হয়। এর আগে কলেজের বিভিন্ন ছত্রাবাসের কক্ষ ভাঙচুর করে ছাত্রলীগের দু’পক্ষের কর্মীরা।
জানা গেছে, ছাত্রলীগের একটি পক্ষ সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনের অনুসারী। অপরপক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা রয়েছে।