শিরোনাম

| |

আগামীতে বাংলাদেশ বায়োটেক পণ্য রপ্তানি করবে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 1, 2021 2:55 PM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ বায়োটেক পণ্য রপ্তানি করতে সক্ষম হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।

সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সামিট গ্রুপের অরিক্স বায়োটেক এর গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে এসব কথা বলেন।

জুনায়েদ আহমেদ পলক বলেন, অরিক্স বায়েটেক লিমিটেডের আজকের যে যাত্রা শুরু হয়েছে আমরা আশা করি আগামী দুই বছরের মধ্যে অবকাঠামোগত নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং তিন বছরের মধ্যে তারা উৎপাদনে যাবে। এর মাধ্যমে এখানে দুই হাজার প্রশিক্ষিত বিজ্ঞানী, উচ্চ শিক্ষিত জেনারেশনের কর্মসংস্থান হবে এবং প্লাজমা বিশ্লেষণের জন্য এক হাজার কোটি টাকার যে ওষুধ আমদানি করা হত তা আর আমদানি করতে হবে না। পাশাপাশি ২০টি জায়গায় আমরা প্লাজমা সংগ্রহ প্লান্ট পাব।

তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ক্রমে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বায়োটেক ইন্ডাস্ট্রিটা আমরা উন্নয়ন ঘটাতে চাই। এর মাধ্যমে এখানে ৩শ’ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে এবং ৫ বছরের মধ্যে আমরা বায়োটেক পণ্য রপ্তানি করতে পারব।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বঙ্গবন্ধু হাইটেক সিটির মহাপরিচালক হুসনে আরা বেগম, অরিক্স বায়েটেকের চেয়ারম্যান কাজী শাকিল, সামিট গ্রুপের পরিচালক ফাদিয়াহ খান, আবু রেজা খান প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিকদের সরবরাহকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩শ’ মিলিয়ন ডলারের বিনিয়োগে বাংলাদেশের প্রথম বায়োটেক ইন্ড্রাষ্টি হচ্ছে অরিক্স বায়োটেক লিমিটেড। চীনা বায়োলজিক প্রোডাক্টের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তায় বায়োটেক কোম্পানি সামিট গ্রুপের ব্লক-২ তে তাদের প্লাজমা প্ল্যান্ট শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে সামিট টেকনোপলিস প্লাজমা থেকে মানুষের জীবন রক্ষাকারী থেরাপিটিকস উৎপাদন করতে পারবে যা দেশে এই খাতে প্রথম বিনিয়োগ। তথ্য ও প্রযুক্তি খাত বিকাশে সরকারের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে সামিট টেকনোপলিস বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগ করেছে।

পরে প্রতিমন্ত্রী ফিতা কেটে অরিক্স বায়েটেক লিমিটেডের ফলক উন্মোচন এবং দোয়ায় অংশ গ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা, হাইটেক সিটির কর্মকর্তা, বিনিয়োগকারীসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ