শিরোনাম

| |

২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়নি: আইইডিসিআর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 29, 2020 4:28 PM
Print Friendly and PDF

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এ নিয়ে গত দুদিনে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা আগে যা ছিল তা-ই আছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেশের সবশেষ পরিস্থিতি জানাতে রোববার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে আসেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ সময় ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। দেশে আজ পর্যন্ত ৪৮ জন শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১৫ জন।

অনলাইন ব্রিফিংয়ে তিনি দেশবাসীকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

প্রসঙ্গত গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে তিনজনকে শনাক্ত করা হয়। তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত দেশে পাঁচজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ