শিরোনাম

| |

দুই কাউন্সিলরপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 28, 2021 12:15 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ছোটন অধিকার (৪০) নামক এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার দুপুর ২টার দিকে পৌরসভার মুন্সিপাড়ার ৫ নং ওয়ার্ডে ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ছোটন উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তার লাশ সৈয়দপুর হাসপাতালে রাখা হয়েছে।

জানা যায়, বেলা ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫ নং ওয়ার্ডের মহিলা কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন অধিকার গুরুতর আহত হন। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে নীলফামারী পৌর নির্বাচনে ভোট বর্জন করেছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যবসায়ী সিদ্দিকুল আলম। রোববার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি পুনর্নির্বাচনের দাবি করেন।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:15 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ