শিরোনাম
শাহাদাত হোসেন রুবেলঃ বরিশাল মহানগরীর অশ্বীনি কুমার টাউন হলের সামনে সাহিত্য ও সংস্কৃতি কর্মী হুজাইফা রহমান প্রতীকী অনশন পালন করছেন।তিনি তিন দফা দাবীতে ২৮ শে ফেব্রুয়ারি ‘২১ তারিখ সকাল থেকে প্রতীকী অনশন পালন করছেন। তার দাবীগুলো হল- জেল হাজতে লেখক মুশতাক হত্যার প্রতিবাদ,ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত কার্টুনিস্ট কিশোর ও শ্রমিক নেতা রুহুল আমীনের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে সকাল থেকে অনশনা কর্মসূচী পালন করছেন। তার সাথে কথা বলে জানা যায় তিনি বলেন, আমি একজন সাহিত্য ও সংস্কৃতি কর্মী হিসেবে এরকম অন্যায়ের প্রতিবাদ না করলে সকল অন্যায়কারীরা পার পেয়ে যাবে বিধায় আমি উক্ত তিনটি দাবীতে অনশণ অবস্থান কর্মসূচী পালন করছি।