শিরোনাম

| |

করোনা টিকা পেয়ে সুস্থ প্রায় ৯ কোটি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 27, 2021 12:00 PM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের একাধিক টিকা মানুষের কাছে পৌঁছালেও এর প্রকোপ এখনো কমেনি। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। মৃত্যু এবং সংক্রমিতদের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

এদিকে গত একদিনে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ হাজার ৫৮২ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৯৬৩ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৮৪৬ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ২৯ হাজার ৩৯৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ কোটি ৯৫ লাখ ৪৪ হাজার ৫১৩ জন।

করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৯১২ জন। মারা গেছেন ৫ লাখ ২৩ হাজার ৮২ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৯৪ জন। মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৯৭০ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন। মারা গেছেন ২ লাখ ৫২ হাজার ৯৮৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 1, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ