শিরোনাম

| |

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 26, 2021 12:35 PM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে।

শুক্রবার শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে স্থানীয় ‘মহাদেব গাছতলা কীর্তন’কে কেন্দ্র করে এক গ্রাম দুই ভাগে বিভক্ত হয়। একই জায়গায় একই সময়ে কীর্তন করতে চাচ্ছে তারা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই গ্রামে উত্তেজনা চলছে।

দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রোধে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে স্থানীয় মহাদেব গাছতলার ৪০০ গজের মধ্যে শুক্রবার বিকাল ৩টা থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত সকল ব্যক্তির চলাফেরা, সমাবেশ, কীর্তনসহ সকল কিছু নিষিদ্ধ করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন জানান, এক গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে একই স্থানে কীর্তন করতে চাচ্ছে। সেজন্য গত কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় ৩ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ