শিরোনাম

| |

ডালবুগঞ্জ চেয়ারম্যান উপ-নির্বাচনে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে চলছে প্রার্থীদের শেষ মুহুর্তের প্রচার-প্রচারনা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 25, 2021 5:09 PM
Print Friendly and PDF

জনি আলমগীর, কলাপাড়া প্রতিানধি :: কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারনায় সরগরম এখন ডালবুগঞ্জ ইউনিয়নের গ্রামীন জনপদ থেকে হাট-বাজার পর্যন্ত। নিজ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে ভোটারদের বাড়ী বাড়ী যাচ্ছেন প্রার্থীরা। গভীর রাত পর্যন্ত চায়ের ষ্টলে চলছে নির্বাচন নিয়ে ভোটারদের আড্ডা। দুথএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবেই চলছে প্রার্থীদের প্রচার প্রচারনা।

ডালবুগঞ্জের এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আরও রয়েছেন চার প্রার্থী। আথলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে আ: মালেক ও স্বতন্ত্র আনারস প্রতীকের ওয়াদুদ সিকদার। এদের মধ্যে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ সিকদারকে কুপিয়ে জখম ও ওয়ালী উল্লাহ নান্নু সিকদারকে ভয় ভীতি প্রদর্শনসহ তার কর্মী সমর্থকদের পিটিয়ে জখম করেছে নৌকা সমর্থকরা।

এদিকে থগ্রাম হবে শহরথ-এ ভিশন নিয়ে উন্নয়নের স্বপ্ন ছড়িয়ে শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: ওয়ালী উল্লাহ নান্নু সিকদার। তিনি চেয়ারম্যান হিসেব জয়ী হলে ডালবুগঞ্জ ইউনিয়নকে সন্ত্রাস, চঁাদাবাজ ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করছেন ভোটারদের মাঝে।

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুল এ প্রতিবেদককে বলেন, নির্বাচনী প্রচারনায় কোন বাঁধা-বিঘ্ন হয় নাই , তবে ভোটগ্রহনের দিন শান্তিপূর্ন পরিবেশ বজায় থাকলে আমার বিজয় সু-নিশ্চিত।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে মানুষ স্বতস্ফুর্ত ভাবে নৌকা মার্কার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করায় নির্বাচনে পরাজয় অঁাচ করতে পেরে কোন কোন প্রার্থী প্রলাপ বকছেন।

কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, ২৮ ফেব্রুয়ারী ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৮৭১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৯টি ভোট কেন্দ্রের ২৩টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে। অবাধ, নিরপেক্ষ, ও শান্তিপূর্ন পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য নির্বাচনের একদিন আগ থেকে ৩জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমান আদালত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। এছাড়া ভোটারদের নিরাপত্তায় ভোটকেন্দ্র সহ নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত একাধিক ষ্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম।

উল্লেখ্য, ২৭ নভেম্বর ২০২০ ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম সিকদারথর মৃত্যুতে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারী ২০২১ ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ