শিরোনাম

| |

টিকা সংগ্রহে বাংলাদেশ অনেক এগিয়ে: তথ্যমন্ত্রী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 24, 2021 3:33 PM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ টিকা সংগ্রহে অনেক দেশের চাইতে এগিয়ে রয়েছে। সাধারণ মানুষও টিকার উপর আস্থা পেয়েছেন। বিএনপি করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সফল হতে পারেনি। প্রকাশ্যে সমালোচনা করলেও বিএনপির নেতা বুদ্ধিজীবীরাও গোপনে টিকা নিচ্ছেন। ড. জাফরুল্লাহ, রুহুল কবির রিজভীও টিকা নিয়েছেন। করোনার টিকা প্রাপ্তিতে বিশ্বের মধ্যে ২৫ তম দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশ এ সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণে।

বুধবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কবিরা আগে কুড়ে ঘর নিয়ে কবিতা লিখতেন এখন দূরবীন দিয়েও কুড়ে ঘর দেখা যায় না। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব। আবেদন, ভর্তি, লেখাপড়া সবকিছুই হচ্ছে ডিজিটাল ব্যবস্থায়। তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন- বাংলাদেশ আওয়ামী লীগ একটি সৃষ্টিশীল সংগঠনের নাম। এই সংগঠনের নেতৃত্বে স্বাধীনতা এসেছে। সিরাজ দৌলা বাঙ্গালী ছিলো।

তথ্যমন্ত্রী আরো বলেন- ক্ষমতায় থাকলে নেতাকর্মীদের মধ্যে আলস্য এসে যায় সেটা হতে দেয়া যাবে না। পিট বাঁচাতে এবং টাকা আয় করতে অনেকেই আসবে তাদের দরকার নাই। পরীক্ষিত নেতাকর্মীরা দলের নেতৃত্বে আসবে। তাহলে শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।

ওয়াজি উদ্দিন খান পৌর মিলনায়তনে ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান খলিল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীর এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, কার্যকরী সদস্য কবিতা জাহান কবিতা, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, শামসুল হক টুকু এমপি, মো. মকবুল হোসেন এমপি, আহমেদ ফিরোজ কবীর এমপি, নুরুজ্জামান বিশ্বাস এমপি, নদিরা ইয়াসমিন জলি এমপি, জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 1, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ