শিরোনাম

| |

ইউএনও অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 24, 2021 11:35 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: রাঙামাটির বাঘাইছড়ির ইউএনও কার্যালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্মতার রুমে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সমর বিজায় চাকমা। তিনি রূপকারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

বাঘাইছড়ি থানার ওসি মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো ধারণা করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে তিনজন অস্ত্রধারী লোক উপজেলা সদরে ইউএনও কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রুমে ঢুকে সমর বিজয়কে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বাংলাদেশ জার্নালকে বলেন, দ্বিতীয় তলায় একপাশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্মতার কার্যালয় একপাশে আমার কার্যালয়। আমি অফিসেই ছিলাম। আনুমানিক ১২টা ২৫ মিনিটে গুলির ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ইউপি সদস্য পিআইও সাহেবের সাথে বসে কথা বলছিলেন। ওই সময় একটি সশস্ত্র গ্রুপ, সম্ভবত তিনজন ছিলো, তিনজনের মধ্যে একজন একদম রুমে ঢুকে, একদম কাছ থেকে, চেয়ারের পেছন থেকে মেম্বারকে টার্গেট করে দুই রাউন্ড গুলি করে। চেয়ার ফুটো হয়ে পেটে গুলি লাগে। তাৎক্ষণিকভাবে তিনি মারা যান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ