শিরোনাম
স্টাফ রিপোর্টার :: বরাদ্ধকৃত নৌকা প্রতীক নিয়ে বরিশাল সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে এই আসনে জয়ী হন জাহিদ ফারুক শামীম। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীমকে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে তাঁকে নিয়োগ দেয়। তারপর থেকেই সারা বাংলাদেশের ন্যায় বরিশাল সদর উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মসূচী হাতে নেয়া হয়। বর্তমান চরবাড়িয়া বেরিবাধ প্রকল্প শেষ হলে চরবাড়ীয়া হবে একটা পর্যটন এলাকা এবং রক্ষা পাবে হাজারো ঘর-বাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ও ফসলি জমি।
এ বিষয়ে প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপির কাছে জানতে চাইলে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। আমাকে পানি সম্পদ মন্ত্রনালয় দায়িত্ব দেওয়ায় আমি বরিশালবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে মনোনয়ন দিয়ে এই কাজ করার সুযোগ করে দিয়েছেন আপনাদের খেদমত করা আমার দায়িত্ব ও কর্তব্য। এজন্যই আপনাদের সমস্যাগুলো আমার জানা আছে।
এই সদর উপজেলায় বিভিন্ন প্রকল্প নেয়া আছে। যার মধ্যে ৬৪টি রাস্তার প্রকল্প নেয়া আছে। যার অনুমোদন হলে সদর উপজেলার সকল রাস্তার কাজ শুরু হয়ে যাবে। তালতলী বাজারে একটা মডেল মসজিদ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী স্ব-উদ্যোগে এটাসহ গোটা বাংলাদেশে ৪৬০ টি মডেল মসজিদ বানানোর নির্দেশ দিয়েছেন। এগুলো খুবই দৃষ্টিনন্দন মসজিদ হবে। যারা হজ করতে যাবেন তাদের এখানে প্রশিক্ষন দেয়া হবে । প্রশিক্ষন দেওয়ার জন্য লাইব্রেরি থাকবে, কোরআন শিক্ষা দেয়া হবে, একসাথে অনেকে লোকের নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে। নেহালগঞ্জে ব্রীজের কাজের উদ্বোধন খুব শীঘ্রই করা হবে। যেটা হলে লোকজনের যাতায়াতের সুবিধা হবে। তিনি বলেন, আমার চিন্তাধারা হলো জনগনের খেদমত করা।
মননীয় প্রধানমন্ত্রী সকলের কথা চিন্তা করেন বিধায় একসাথে গৃহহীনদের মাঝে ৭০ হাজার ঘর একদিনে দিয়েছেন। করোনার মধ্যে তিনি দুহাত ভরে সাধারণ মানুষের জন্য প্রনোদনা দিয়েছেন। আবার ইউরোপ, আমেরিকার সাথে আমরাও একই সময়ে ভ্যাকসিন দিতে পারছি প্রধামন্ত্রীর জন্যই। অনেক দেশে এখনো ভ্যাকসিনের কোন খবর নেই। তিনি আপনাদের কথা ভাবেন দেখেই এ সব উদ্যোগ।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 3, 2026 | |
| Fajr | 4:48 am |
| Sunrise | 6:01 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:42 pm |
| Maghrib | 5:22 pm |
| Isha | 6:35 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||