শিরোনাম

| |

বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 22, 2021 3:35 PM
Print Friendly and PDF

ব‌রিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ সোমবার এ রায় দেন। এ সময় আসামি আইউব খন্দকার আদালতে উপস্থিত ছিলেন।

বরিশালের উজিরপুরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।

ব‌রিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ সোমবার এ রায় দেন। এ সময় আসামি আইউব খন্দকার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১৫ সালের ২৯ জানুয়ারি উজিরপুর থানায় মামলাটি করেন ওই নারীর ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, বাদীর মা একজন বাকপ্রতিবন্ধী। আসামি আইউব তাদের বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করত। ২০১৫ সালের ২৮ জানুয়ারি বিকেলে তার মাকে ধর্ষণ করেন আইউব।

এ ঘটনায় মামলার পর একই সালের ২৯ সেপ্টেম্বর আইউবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 3, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ