শিরোনাম

| |

পটুয়াখালীর বাউফলে আওয়ামিলীগের দু-পক্ষের সংগর্স

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 21, 2021 3:47 PM
Print Friendly and PDF

আবু সায়েম, বাউফল প্রতিনিধি ::  বাউফলে আওয়ামিলীগের দু গুর্পের সংগর্স হয়েছে এতে নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক সহ দু পক্ষের অন্তত অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যা ০৮ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। বিশ্বস্ত সূত্রে জানা যায় আজ ২১ শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহিদ মিনারে ফুলেল শুভেচ্ছা দিতে আসেন উপজেলা প্রশাসন সহ বাউফলের মেয়র জনাব জিয়াউল হক জুয়েল সমর্থিত নেতাকর্মীরা এবং এমপি আসম ফিরোজ সমর্থিত নেতাকর্মীরা, তখন আগে এবং পরে কোন গ্রুপ শহিদ মিনারে ফুল দিবে তা নিয়ে দু-পক্ষের ভিতরে কলহো বাদে, তখন মেয়র সমর্থিত নেতার্কমীর ফুলেল তোরা ভেঙ্গে যায় এতে চরাও হয়ে ওঠে নেতাকর্মীরা। যদিও পুলিশ কয়েকমিনিটেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সবাই স্বাভাবিক ভাবে ফুল দিয়ে শহীদ মিনার ত্যাগ করেন। শ্রদ্ধান্জলী ভেঙ্গে যাওয়ায় তারই প্রতিবাদে মেয়র সমর্থীত নেতাকর্মীরা আজ সন্ধা ০৮ টার দিকে ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসানের নেতৃত্ব প্রতিবাদ – বিক্ষোভ মিছিল বের করেন মেয়র সমর্থিত নেতা কর্মীরা। মিছিলটি ছাত্রলীগ অফিস(কুন্ডপট্টি) থেকে উপজেলা হয়ে আসার পথে পাবলিক ফিল্ডের কাছাকাছি আসলে নাজিরপুর ইউপি চেয়ারম্যান সমর্থিত নেতাকর্মীরা মিছিলের উপর ইট পার্টকেল ছুড়তে থাকে। তাৎক্ষনিক ভাবে শুরু হয় দু-পক্ষের দাওয়া পাল্টা দাওয়া। এতে নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক সহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন খান সহ তাদের পক্ষের প্রায় ১৫/২০ জন নেতাকর্মী আহত হয় এছারা মেয়র সমর্থীত গ্রুপের কলেজ ছাত্রলীগ সভাপতি ইউসুফ রানা, পৌর ছাত্রলীগ নেতা মেহেদী, রেজা মাহমূদ, সহ প্রায় ২৫/৩০ জন নেতাকর্মী আহত হন। চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের অবস্থা গুরুতরু হওয়ায় তাৎক্ষনিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তবরত চিৎকিসক প্রাথমিক চিৎকিসা দিয়ে তাকে বরিশালে ট্রান্সফার করে দেন। অন্যন্য নেতাকর্মীরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎকিসাদিন অবস্থা রয়েছে। এ মুর্হুর্তে পৌর এলাকায় থম -থমে অবস্থা বিরাজ করেছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 4, 2026
Fajr 4:48 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:21 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ