শিরোনাম

| |

ব্র্যাক ব্যাংকের রেটিং উন্নীত করলো মুডি’স

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 20, 2021 5:41 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: মুডি’স ইনভেস্টর সার্ভিস সম্প্রতি ব্র্যাক ব্যাংকের বৈদেশিক মুদ্রার ক্রেডিট রেটিংকে ডিসেম্বর ২০২০-এ বি১ থেকে বিএ৩-এ উন্নীত করেছে।

মুডি’স-এর প্রতিবেদনে ব্র্যাক ব্যাংকের স্থানীয় মুদ্রার আমানতের রেটিংকে ‘বিএ৩’ হিসেবে পুনরায় নিশ্চিত করা হয়েছে- যা মুডি’স দ্বারা নির্ধারিত কোনও বাংলাদেশি ব্যাংকের পক্ষে সর্বোচ্চ। আন্তর্জাতিক খ্যাতিমান রেটিং এজেন্সি থেকে এই ব্যাংকটি একাধারে চতুর্থ বছরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং পেয়েছে।

মুডি’স এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ব্র্যাক ব্যাংকের রেটিং ব্যাংকের শক্তিশালী মুনাফা এবং মূলধনকে প্রতিফলিত করে, যা এই খাতের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় শক্তিশালী। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যাংকের শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ বা এসএমই বিভাগে ব্যাংকের উল্লেখযোগ্য অবদান এবং স্থিতিশীল তহবিল ও তারল্যের কথা।

এই বিষয়ে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, সুশাসন, মার্কেটে সুখ্যাতি ও আমাদের দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জন্য ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে একটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে।

মুডি’স এর প্রতিবেদনে আরও বলা হয়েছে যে তাদের বিবেচনায় থাকা ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক তার শক্তিশালী অভ্যন্তরীণ মূলধন এবং রক্ষণশীল লভ্যাংশ নীতির কারণে সবথেকে এগিয়ে রয়েছে।

এখানে উল্লেখযোগ্য যে ব্র্যাক ব্যাংক একমাত্র বাংলাদেশি ব্যাংক যা বিগত চার বছর ধরে বিএ৩-এর সার্বভৌম রেটিং মান বজায় রাখতে পেরেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:15 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ