শিরোনাম

| |

বিএনপি অপেক্ষায়

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 20, 2021 5:20 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে দলটি। এর চেয়ে বড় কোন কর্মসূচি না দিয়ে আপাতত অপেক্ষায় রয়েছে দলটি। সরকার যদি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাহলে কঠোর কর্মসূচি দেবে বিএনপি।

জানতে চাইলে বিএনপির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বাংলাদেশ জার্নালকে বলেন, বিএনপি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছে। আর সারাদেশে জেলায় জেলায়ও প্রতিবাদ জানানো হচ্ছে। আর কী করবে? এদিকে সরকারের মন্ত্রীরা বলেছেন, এখনো ফাইনাল হয়নি। তাই আমরাও অপেক্ষায় আছি। যদি খেতাব বাতিল করা হয় তখন নতুন করে কর্মসূচি দেবো।

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা তো প্রতিরোধ করছি। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাবে হাত দিলে এর দায়ভার আওয়ামী লীগকে এককভাবে নিতে হবে।

স্বাধীনতার প্রায় ৫০ বছর পর জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। গেজেট প্রকাশের পর এটি বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে দলটির নেতারা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রক্রিয়াকে রাজনৈতিক দেখছেন। তারা বলছেন, এই খেতাব বাতিলের কোন এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এই খেতাব সরকারের উচ্চ পর্যায় থেকে দেয়া হয়। আর আজকে যখন দেশকে মুক্ত করার জন্য জনগণ রুখে দাঁড়িয়েছে, তখন এই ষড়যন্ত্রের ইস্যু তৈরি করা হচ্ছে।

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেয়ার সরকারি পরিকল্পনার অংশ হিসেবেও দেখছে দলটি।

এবিষয়ে বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, আল জাজিরায় প্রতিবেদন ভিন্নখাতে নিতেই জিয়াউর রহমানের খেতাব বাতিলের ইস্যুটি সামনে আনা হয়েছে। এটা হীন মানসিকতার পরিচয়। আর আমরা চাই সরকার এই অপপ্রচার বন্ধ করবে।

যদি সরকার জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয় তাহলে প্রয়োজনে আইনগতভাবে এর মোকাবিলা করবে বিএনপি। এজন্য এখন থেকেই এবিষয়ে দলটির আইনজীবীরা বৈঠক ও আলোচনা করছেন।

এবিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রয়োজনে আমরা আইনগতভাবেও এর মোকাবিলা করবো।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ