শিরোনাম

| |

ভয়ংকর তথ্য! সুস্থ হয়েও আবারও করোনায় আক্রান্ত হচ্ছে চীনে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 27, 2020 7:06 PM
Print Friendly and PDF

চীনের উহান থেকে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে আঘাত হানে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২৫,৪১০ জন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৬৫,০৪৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,২৯,৩০৯ জন।

এদিকে, করোনাভাইরাসের করাল গ্রাস থেকে অনেকটাই নাকি নিজেকে মুক্ত করতে পেরেছে চীন।এই আশার বাণীর মধ্যেই নতুন করে শোনা গেল এক ভয়াবহ তথ্য। চীনে সুস্থ হয়ে যাওয়া করোনা আক্রান্তদের ১০ শতাংশের শরীরে ফের মিলেছে কোভিড-১৯ এর উপস্থিতি।
একটি রিপোর্ট অনুযায়ী চীনের সুস্থ হয়ে যাওয়া করোনা আক্রান্তদের মধ্যে তিন থেকে দশ শতাংশের দেহরসের পরীক্ষায় ফের করোনাভাইরাস পজিটিভ মিলেছে।তবে নতুন করে করোনা আক্রান্তরা একইরকম ছোঁয়াচে কিনা, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে সেরে যাওয়ার পরেও নতুন করে করোনায় সংক্রামিত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চীনজুড়ে।
চীনের উহানেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নতুন করে আক্রান্তদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উহানের তোংজি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ১৪৫ জনের মধ্যে পাঁচ জনের শরীরে দ্বিতীয়বার করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সূত্র: এইসময়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ