শিরোনাম

| |

পাপুলের বিষয়ে সংবিধান মতে ব্যবস্থা : স্পিকার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 19, 2021 1:34 PM
Print Friendly and PDF

বরিশাল নিউজ২৪ ডেস্ক :: কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) কাজী শহিদুল ইসলাম পাপুলের রায়ের কপি পর্যালোচনা করে সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার গণমাধ্যমে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, আজ আমাদের কাছে সংসদ সদস্য শহিদ ইসলামের সাজার রায়ের কপি এসে পৌঁছেছে। ছুটির পর রায় পর্যালোচনা করে সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

সংসদ সচিবালয় থেকে জানা যায়, সংসদ সচিবালয় রায়ের কপি পেয়ে কার্যপ্রণালী বিধি ও সংবিধান অনুযায়ী প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। দুইদিন সাপ্তাহিক ছুটি ও একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসের ছুটির পর অফিস খোলা হলে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগে শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, তারা রায়ের কপি পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেটি সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারী অপরাধে দুই বছর বা তার বেশি সময় সাজাপ্রাপ্ত হন তাহলে সংসদ সদস্য পদ বাতিল হবে।

প্রসঙ্গত, অর্থ ও মানবপাচারের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে গত ২৮ জানুয়ারি কুয়েতের আদালত চার বছরের কারাদণ্ড দিয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ