শিরোনাম

| |

স্কুলছাত্রীকে আটকে রেখে শারীরিক নির্যাতন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 19, 2021 12:36 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: ময়মনসিংহের তারাকান্দায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ওই শিক্ষার্থীর খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের প্রায় দুই মাস পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩০) গত চার মাস আগে বিয়ে করেন তারাকান্দা উপজেলায়। রুবেলের শ্বশুর বাড়িতেই বসবাস করতেন তার স্ত্রীর বড় বোন, তার স্বামী ও এক মেয়ে। ষষ্ঠ শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী (১৩) মেয়েটির ওপর কু-নজর পড়ে খালু রুবেলের।

গত ২০ ডিসেম্বর বিকেলে মেয়েটিকে তুলে নিয়ে যায় রুবেল। পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও মেয়েটিকে উদ্ধারে ব্যর্থ হন। পরে পুলিশের সহায়তা চেয়ে অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। প্রযুক্তির সহায়তা বুধবার রাতে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় রুবেল মিয়াকে। তার স্বীকারোক্তি মতে, মেয়েটিকে উদ্ধার করা হয় নারায়নগঞ্জের ফতুল্লার নিউ হাজিগঞ্জ এলাকা থেকে। এ ঘটনায় ছাত্রীটির বাবার দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

পরে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজে ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা এবং আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। অভিযুক্ত খালু রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের বলেন, অপ্রাপ্ত বয়স্ক স্কুলছাত্রীটিকে বিয়ের প্রলোভনে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় রুবেল। অভিযোগ পেয়ে অভিযানে মেয়েটিকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ