শিরোনাম
নিজস্ব প্রতিবেদক :: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি হলো: ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৬টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত ও আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমূখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
একই দিন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা করবে দলটি। এতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দেশবরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকরা অংশগ্রহণ করবেন।
এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে দলের জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এই দিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিটে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।