শিরোনাম

| |

তালা চুরির অভিযোগে শিশুকে বৈদ্যুতিক শক!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 19, 2021 11:08 AM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রায়পুরে মুরগির খামারের দরজার তালা চুরির অপরাধে মিনহাজ (৪) নামের এক শিশুকে বৈদ্যুতিক শক দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজারের পাশে ইসমাইল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মিনহাজের বাবা দিনমজুর জামাল হোসেন বৃহস্পতিবার রাতে খামার মালিক তোফায়েল আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। আহত শিশু মিনহাজকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেছেন তার মা লাভলী।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মা লাভলী বলেন, প্রতিদিনের মতো শিশু মিনহাজকে বাড়ির পাশে মীরগঞ্জ বাজারে হাফেজি মাদ্রাসায় পাঠাই। দুপুরে মাদ্রাসা ছুটি হলেও সে বাড়িতে না আসায় খোঁজ করি। একপর্যায়ে বাড়ির সামনের মুরগির খামারে মিনহাজকে চিৎকার দিতে শুনলে দৌড়ে গিয়ে আহতাবস্তায় উদ্ধার করি।

সে সময় লাভলীর চিৎকারে খামার মালিক তোফায়েল পালিয়ে যান। অভিযোগ রয়েছে, তোফায়েল গত তিন বছর মিটার না নিয়ে সরাসরি বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে খামারে বিদ্যুৎ ব্যবহার করছেন।

এ বিষয়ে লাভলী বেগম বলেন, ‌‘তোফায়েল আমার ছেলের মাথা ও ঘাড়ে বৈদ্যুতিক শক দিয়ে জখম করেছেন। আমার ছেলে নাকি তার খামারের দরজার তালা চুরি করেছে। ছেলের অবস্থা দেখে আশপাশের লোকজনকে ডাকতে চিৎকার দিলে তোফায়েল পালিয়ে যান।’

এ ব্যাপারে খামারি তোফায়েল আহমেদ জানান, মিনহাজ তার খামারের দরজার তালা চুরি করেছে। এ কারণে তাকে শক দেয়ার ভয় দেখানো হয়েছে। তাকে মারধর করা হয়নি। কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিয়েই মিটার ছাড়া খুঁটি থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন বলেও জানান তিনি।

কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল হোসেন বলেন, ‘শিশুটির মা-বাবা ঘটনাটি জানিয়েছেন। ঘটনাটি মর্মান্তিক। উভয়পক্ষের সিদ্ধান্তে স্থানীয়ভাবে মীমাংসা করা হবে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘শিশুর বাবা ঘটনাটি জানিয়েছেন। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ