শিরোনাম

| |

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে ঢাকার আকাশে উড়বে শত শত ড্রোন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 19, 2021 10:42 AM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে ঢাকার আকাশে ওড়ানো হবে ৭০০-৮০০টি ড্রোন। পাশাপাশি এরিয়াল শো, আতশবাজির মতো আয়োজন তো থাকছেই। আগামী ২৬ মার্চ জাতীয় সংসদ প্লাজা অথবা হাতিরঝিল প্রাঙ্গণে এসব শো চলবে প্রায় দেড় ঘণ্টাব্যাপী।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান ইনসেপশন ৩৬০ লিমিটেড সার্বিকভাবে এ তিনটি শো বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে। জানা গেছে, এ ধরনের ইভেন্ট বাংলাদেশে এবারই প্রথম হতে যাচ্ছে। যাতে ব্যবহৃত হবে অত্যাধুনিক প্রযুক্তি।

৭০০-৮০০টি ড্রোন আকাশে প্রায় ৪৫০ ফুট ওপরে উঠে ৩০ মিনিট বিভিন্ন শো উপস্থাপন করবে। এছাড়া লেজার শোর মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন শো এরিয়াল লেজার প্রজেকশন শো প্রদর্শিত হবে। সেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ ও উন্নয়নের চিত্র প্রদর্শন করা হবে।

ড্রোন, এরিয়াল ও আতশবাজির অনুষ্ঠানের জন্য উত্থাপিত প্রস্তাবের নীতিগত একটি অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশবাসীকে সম্পৃক্ত করে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপন হবে। সেখানে বর্ণাঢ্য জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে আমরা যেসব অর্জন করেছি সেগুলো উপস্থাপন করতে চাই। যার মাধ্যমে মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ