শিরোনাম

| |

আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা যুবলীগ নেতা কামাল শরীফের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2021 4:05 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: আবারো শরীফ বাহিনীর ত্রাসে উত্তপ্ত ঝালকাঠির জনপদ। এবার ঝালকাঠীর আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে শরীফ বাহিনীর ত্রাস ও সশস্ত্র হামলা। বর্তমানে ঝালকাঠীতে এক মূর্তমান আতঙ্ক এই শরীফ বাহিনী। একের পর এক সন্ত্রাসী ও ত্রাসের রাজত্ব কায়েম করলেও শরীফ বাহিনীর সদস্যরা রয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাহিরে।
সূত্রে জানা গেছে, ঝালকাঠী পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ পালবাড়ি এলাকার বাসিন্দা কামাল শরীফ, জামাল শরীফ, ইদ্রিস শরীফ, ইলিয়াস শরীফ তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে ঝালকাঠীতে নিজ বলয় সৃষ্টি করে দাপিয়ে বেড়াচ্ছেন। অভিযোগ রয়েছে কেন্দ্রীয় আ’লীগের এক প্রভাবশালী প্রবীন নেতার নাম ভাঙ্গিয়ে শরীফ বাহিনীর মূলহোতা কামাল শরীফ ঝালকাঠী দাপিয়ে বেড়ান।
গতকাল ১৭ ফেব্রুয়ারী (বুধবার) রাত সাড়ে ৮টার সময় আসন্ন ঝালকাঠি পৌরসভার নির্বাচনে ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আজাদ রহমানকে কুপিয়ে মারাত্মক জখম করে শরীফ বাহিনীর সদস্যরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আজাদ রহমানের ২ হাত ও ২ পায়ের রগ কেটে দেয়া হয় এবং তার মাথায় কুপিয়ে জখম করা হয়।

আহত’র পরিবার সূত্রে জানাযায়, ঝালকাঠী পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ পালবাড়ি এলাকার বাসিন্দা আজাদ রহমান বর্তমানে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি বিগত ঝালকাঠীর পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। এরই পরিপ্রেক্ষিতে আবারো তিনি আসন্ন ঝালকাঠী পৌরসভার নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা শুরু করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রচারনা শুরু করেন একই ওয়ার্ডের বাসিন্দা যুবলীগের কামাল শরীফ। আজাদ রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একাধিকবার নির্বাচন থেকে সরে যেতে খুন ও জখমের ভয়ভীতি দেখায় কামাল শরীফসহ তার সাঙ্গপাঙ্গরা। কিন্তু কামাল শরীফের দেয়া হুমকী উপেক্ষা করে নির্বাচনে অনড় থাকায় আজাদ রহমানের ওপর শরীফ বাহিনী ক্ষিপ্ত হয়। এরই জেরে গতকাল রাতে আজাদ রহমানের নির্বাচনী প্রচারণা চলাকালীন ঝালকাঠী পৌরসভার ৪ নং বুধবার রাত ৮টার দিকে আজাদ রহমান কাজ সেরে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। আরদ্দারপট্টির হরিসভা মোড়ে গেলে আগে থেকে অপেক্ষমান কামাল শরীফ, জামাল শরীফ, ইলিয়াস শরীফ, ইদ্রিস শরীফসহ তাদের সাঙ্গপাঙ্গরা আজাদ রহমানের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাঁর বাম হাত ও দুই পা পিটিয়ে ভেঙে ফেলে। এসময় কুপিয়ে তাঁর ডান পায়ের রগ কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় । তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসায় ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায় এবং তাকে উদ্ধার করে ঝালকাঠী সদর হাসপাতালে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
কিন্তু আজাদ রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক।

এদিকে এই হামলার সাথে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা কামাল শরীফ অভিযোগ অস্বীকার করে বলেন, আজাদ রহমানের উপর হামলার সাথে আমার কোনো যোগসূত্র নেই। তাকে যখন কোপানো হয়েছে তখন তিনি কাপড়িয়াপট্টিতে প্রচারণায় ব্যস্ত ছিলেন। তাছাড়া ঘটনার কিছুটা সময় আগে আজাদ রহমানের সাথে আকস্মিক দেখা হলে কুশল বিনিময়ও করেন। কিন্তু কেন এমন অভিযোগ আনা হচ্ছে তা বলা অসম্ভব।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, এই হামলার ঘটনার জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। একই সাথে একটি মামলা গ্রহণ প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আহত আজাদ রহমানের শারীরিক অবস্থা গুরুতর, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ