শিরোনাম

| |

বিএনপির ১৪৪ নেতাকর্মী জামিন পেলেন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2021 3:35 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ ঢাকা ও রাজশাহীর ১৪৪ জন নেতাকর্মীকে পৃথক ছয়টি মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এদের মধ্যে ঢাকার ৭৪ জন বিএনপির নেতাকর্মীকে আগামী ২১ মার্চ পর্যন্ত এবং রাজশাহীর ৭০ জন বিএনপির নেতাকর্মীকে চার সপ্তাহের জামিন দেয়া হয়েছে। এই জামিন শেষে তাদের সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ বিএনপির ঢাকার নেতাকর্মীদের তিন মামলায় এবং রাজশাহী বিএনপির নেতাকর্মীদের তিন মামলায় জামিন মঞ্জুর করেন।

বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন প্রমুখ।

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এলাকা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি শাহবাগ ও রমনা থানায় পৃথক তিনটি মামলা হয়।

এসব মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী খান সফু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭৪ নেতাকর্মী হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন।

আর রাজশাহীর কয়েকটি পৌরসভা নির্বাচনে সহিংসতার অভিযোগে করা পৃথক তিনটি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ রাজশাহীর ৭০ জন নেতাকর্মী হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন।

এসব মামলায় শুনানি শেষে আসামিদের জামিন দেয় আদালত।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ