শিরোনাম

| |

বরিশালে দুই সুইডেন নাগরিকের ওপর সন্ত্রাসী হামলা,স্বর্ণ নগদ টাকা লুট

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2021 2:00 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: পৈত্তিক ভিটা দেখতে আসায় বরিশালে এক সুইডেন দম্পত্তিকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় তাদের সাথে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা পাওয়া গেছে। একইসাথে হামলার সময় সুইডেন দম্পত্তির সাথে থাকা ফুফাতো ভাই মিথুন তাদেরকে রক্ষা করতে গেলে তাকে বেদড়ক পিটিয়ে আহত করা হয়। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নগরীর জিয়াসড়ক এলাকায় এঘটনা ঘটে। আহতদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুইডেন নাগরিক একজন হলেন নাসির আহমেদ ও তার স্ত্রী সুরাইয়া আক্তার জোছনা (সুইডেনের আইডি নং-৭৬১০০২৮১০৭)। এরা দুজন বাংলাদেশেরও নাগরিক। আহত সুইডেন নাগরিক জোৎ¯œা সাংবাদিকদের জানান, তার স্বামী নাসির আহমেদ এবং তিনি সুইডেনের নাগরিক। কিছুদিন পূর্বে তারা দেশে এসে স্বামির বাসায় ছিলেন। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় তার পৈত্তিক ভিটায় গেলে এ দম্পত্তির ওপর আমিনুল,আবজাল,মোজাম্মেল,আবুল হোসেন,বশির খানসহ ১৫/২০জনের একটি সন্ত্রসী দল লাঠি ও ধারালো অস্ত্রের হামলায় মারাতœক জখম হয়।

এসময় সাথে থাকা নগদ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সুইডেন দম্পত্তিকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে গেলে মিথুন নামে এক যুবকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীদের মধ্য থেকে আবুল হোসেন জানান,সুইডেন দম্পতি তাদের আত্মীয়। তবে বাড়ীতে তাদের কোন জমি নেই। তার পরেও এখানে লোকজন নিয়ে এসে জমি দাবি করায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটানা ঘটেছে। তাদেরও তিনজন আহত হয়েছে বলে এ প্রতিবেদকের কাছে নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান,সুইডেন দম্পতি তাদের এলাকার বাসিন্দা সবসময় তারা সুইডেনে থাকেন। পৈত্তিক ভিটার চিহ্ন রাখতে জোৎ¯œা জখনই বাড়িতে আসে তখনই তাদের ওপর হামলা করে। এব্যাপারে কোথয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, তাদের কাছে কোন অভিযোগ আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ আসলে ব্যবস্থা নেব।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 4, 2026
Fajr 4:48 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:21 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ