শিরোনাম
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর রূপাতলী বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও লাঞ্ছিত করার ঘটনায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে প্রায় দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই বিক্ষোভ ও অবরোধ শুরু করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাবার জন্য বিআরটিসি বাস কাউন্টারে যায়। সেখানে রফিক নামের বাস স্টাফের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত করে রফিক। এছাড়া ফারজানাকে লাঞ্ছিত করা হয়। এ সংবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে দেড়টার দিকে তারা ঘটনাস্থলে হাজির হয়। দুপুর ২টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে তারা। হামলাকারীকে গ্রেফতারের দাবিতে তারা বিক্ষোভ করে।
এ ব্যাপারে ববি’র সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, খবর পেয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করছেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার পরিদরশক (তদন্ত) মো: আসাদুজ্জামান জানান, রফিককে গ্রেফতার করা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এদিকে পুলিশের আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয়।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 3, 2026 | |
| Fajr | 4:48 am |
| Sunrise | 6:01 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:42 pm |
| Maghrib | 5:22 pm |
| Isha | 6:35 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||