শিরোনাম

| |

বরিশালে ভালবাসা দিবসে প্রেমিকার সাথে অভিমান করে কলেজছাত্রের আত্মহত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 16, 2021 12:42 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: বিশ্ব ভালবাসা দিবসে প্রেমিকার সাথে অভিমান করে বরিশাল নগরীতে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শোভন দাশ পাপ্পু (২১) নামের ওই কলেজছাত্র রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে শহরের বিএম কলেজ রোড এলাকায় নিজ বাসার ফ্যানের সাথে ঝুলছিল। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে।

পাপ্পু ব্যাংক কর্মকর্তা উত্তম দাশের ছেলে এবং বিএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলো।

পুলিশ জানায়- পাপ্পুর আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অনুমান, ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে কোনো বিরোধ নিয়ে এই বিয়োগান্তের ঘটনা ঘটেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, লাশটি রাতেই উদ্ধার করেছেন। এবং পরবর্তীতে তা ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এই ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে, জানান ওসি

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 3, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ