শিরোনাম
এস এল টি তুহিন : চতুর্থ ধাপে বরিশালের বানারীপাড়া ও মুলাদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়ায় ভোট হচ্ছে ব্যালটে, অপরদিকে ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে মুলাদী পৌরসভায়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘেনে ভোট দিতে পেরে খুশি ভোটরা । বানুরীপাড়া কলেজ মাঠে ভোট কেন্দ্রতে ভোট দিয়ে আসা নতুন ভোটার হালিমা খাতুন বলেন আমি আমার জীবনে প্রথম ভোট দিলাম তবে আমি আমার পছন্দের প্রার্থীকে নির্বিঘেনে ভোট দিতে পেরে খুশি ভোট কেন্দ্রতে সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহীনি র্যাব, পুলিশ ও বিজিবি এবং কোস্টগার্ড দায়িত্ব পালন করছে আমি আসা করি এমন ভাবে অন্য সময় ও ভোট দিতে পারবো । অন্য দিকে বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিশন পাইলট ভোট কেন্দ্রতে ভোট দিতে আসেন মো: আবুল কামাল হোসেন প্রতিবেদকের কাছে তার ভোট দেওয়ার অনুভৃতি প্রকাশ করে বলেন আমি জীবনে অনেক বার ভোট দিয়েছি এই বারের মতো শান্তিপূর্ণ ভাবে কখনো ভোট দিতে পারি নাই কেন্দ্রতে কোন রকমের জামালা ছারাই ভোট অনুষ্ঠিত হয়। বানুরীপাড়া কলেজ এ ভোট কেন্দ্রতে ভোট দিতে আসা ভোটার বাংলাদেশ টেলিভিশন বিটিভির সিনিয়র সাংবাদিক সুজন হালদার বলেন, বানারীপাড়া পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোট কেন্দ্র গুলোতে ভোটার নারী পুরুষ ভোটারদের উপস্থিত চোখে পড়ার মতো। জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন বড় কোন সম্যসা ছাড়াই বানারীপাড়া ও মুলাদী পৌরসভা নির্বাচন সুষ্ঠু-সুন্দর করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে । মুলাদীতে ইভিএম পদ্ধতিতে এবং বানারীপাড়ায় ভোট হয়েছে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে । দুই পৌরসভার প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই পৌরসভায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন, আরো র্যাব, পুলিশ ও বিজিবি এবং মুলাদীতে অতিরিক্ত হিসেবে কোস্টগার্ড দায়িত্ব পালন করেছেন। বানারীপাড়া পৌরসভায় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত সাড়ে ৩ বর্গকিলোমিটার আয়তনের ৯টি সাধারণ ওয়ার্ডে ২৮ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৩ জন কাউন্সিলর প্রার্থী। দ্বিতীয় শ্রেণির বানারীপাড়া পৌরসভায় প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। মোট ভোটার ৯ হাজার ১২৭ জন। এরমধ্যে ৪ হাজার ৪৬২ জন পুরুষ ভোটার এবং নারী ভোটার ৪ হাজার ৪৬৫ জন। পৌরসভার ৯টি কেন্দ্রের ৩২টি বুথে ভোট অনুষ্ঠিত হয়েছে। বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সুভাষ চন্দ্র শীল পেয়েছেন পাঁচ হাজার ৪২৭ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র নারিকেল প্রতীকের প্রার্থী জিয়াউল হক মিন্টু পেয়েছেন ৬৯৮ ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রিয়াজ আহমেদ মৃধা পেয়েছেন ২৬৯ ভোট। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আল-মামুন ৪৯২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ৯৪৯ ভোট। মুলাদীতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুজ্জামান রুবেল পেয়েছেন সাত হাজার ৫৪৮ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দিদারুল আহসান খান মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন দুই হাজার ৬৫ ভোট। মুলাদীতে ৯টি সাধারণ ওয়ার্ডে ২৪ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন ৮ জন কাউন্সিলর প্রার্থী। ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন ১৭ হাজার ৪৭৬জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭৪১জন এবং নারী ভোটার ৮ হাজার ৭৩৫জন। অন্য দিকে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে বিপুল চন্দ্র হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৩৫৯ ভোট । দ্বিতীয় অবস্থানে জগ প্রতীকের বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহম্মেদ মাসুম। তার প্রাপ্ত ভোট ৩২৩৫ এছাড়া ধানের শষী প্রতীক নিয়ে বিএনপি’র মনোনীত প্রার্থী হাজী হুমায়ন শিকদার তিনি ভোট পেয়েছেন ১৬০১ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সেলিম মিয়া হাত পাখা নিয়ে তিনি ৬৬৯ ভোট পেয়েছেন। কলাপাড়া পৌর নির্বাচনে ১২ হাজার ৮শ‘ ৯১ জন ভোটারের বিপরীতে চারজন প্রার্থী মেয়র পদে অংশ গ্রহণ করেছিলেন। ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে এ নির্বাচন সম্পান্ন হয়েছে।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 3, 2026 | |
| Fajr | 4:48 am |
| Sunrise | 6:01 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:42 pm |
| Maghrib | 5:22 pm |
| Isha | 6:35 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||