শিরোনাম

| |

কলাপাড়া পৌরসভার নির্বাচনে নৌকা ৪৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিপুল চন্দ্র হাওলাদার।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 14, 2021 2:23 PM
Print Friendly and PDF

জনি আলমগীর, কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিপুল হাওলাদার নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৬শ’ ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিদ্রোহী প্রার্থী মাসুম ব্যাপারী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২ শ’ ৫ভোট। বেসরকারীভাবে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ।
পঞ্চমবারের মতো কলাপাড়া পৌরসভায় অনুষ্ঠিত এ নির্বাচনে ১২ হাজার ৮শ‘ ৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

কলাপাড়া পৌরসভায় আজ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম পদ্ধতিতে কলাপাড়া পৌরসভা নিবার্চন, ২০২০ অনুষ্ঠিত হচ্ছে । উক্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী কলাপাড়া পৌরসভার ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এসময় তিনি সম্মানিত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের অনুরোধ করেন।

ভোট কেন্দ্রে পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; জনাব জিয়াউর রহমান খলিফা, জেলা নির্বাচন কর্মকর্তা; জনাব আবুল হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া; জনাব আব্দুর রশীদ, উপজেলা নির্বাচন অফিসার, কলাপাড়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ।নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 3, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ