শিরোনাম

| |

বাংলাদেশ কোস্টগার্ড’র পদক-এ ভূষিত হলেন নলছিটি উপজেলার কৃতি সন্তান লেঃ কমাঃ এম মেহেদী হাসান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 14, 2021 12:33 PM
Print Friendly and PDF

 

রিপন রানা;; বাংলাদেশ কোস্টগার্ড’র পদক-এ ভূষিত হলেন বরিশালের নলছিটি উপজেলার কৃতি সন্তান লেঃ কমাঃ এম মেহেদী হাসান, (এক্স) বিসিজিএম, বিএন। আজ (রবিবার) ১৪ ফেব্রুয়ারি, আগারগাঁও বাংলাদেশ কোস্ট গার্ডর হেড কোয়াটারে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ সময় বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই পুরস্কার প্রদান করা হয়। আগারগাঁও কোস্ট গার্ডের হেড কোয়াটার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান এমপি এ বিরত্বপূর্ন পদক তুলে দেন। বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃত মোঃ মিজানুর রহমান ও সাবিনা ইয়াসমিনের জ্যেষ্ঠ পুত্র লেঃ কমাঃ এম মেহেদী হাসান (এক্স) বিসিজিএম বিএন। লেঃ কমাঃ এম মেহেদী হাসান ২০১৩ সালে বাংলাদেশ নৌ বাহিনীতে যোগদান করেন। তিনি ২০১৪ সালে ডিসেম্বরে নৌ বাহিনী হতে কমিশন লাভ করেন। অতঃপর তিনি জুন ২০১৮ সালে বাংলাদেশ কোস্টগার্ডে প্রেষনে বদলী হয়ে আসেন। ৩০ ডিসেম্বর ২০২০ সালে তিনি লেঃ কমাঃ পদে পদোন্নতি লাভ করেন। তিনি কোস্টগার্ডের নির্বাহী কর্মকর্তা বিসিজিএমএস তামজিদ স্টেশন কমান্ডার হাতিয়া ও স্টেশন কমান্ডার পাথরঘাটা এর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বরিশালে গোয়েন্দা কর্মকর্তা হিসাবে দায়িত্বরত রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ