শিরোনাম

| |

ঝালকাঠি থেকে ১০ রূটে বাস চলাচল বন্ধ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 14, 2021 10:22 AM
Print Friendly and PDF

ঝালকাঠি জেলা প্রতিনিধি : কঞ্জন কান্তি চক্রবর্তী, পিরোজপুরে বিআরটিসি বাসের শ্রমিকদের সাথে বরিশাল রূপাতলী বাসের শ্রমিকদের সাথে হাতাহাতির জেরে ঝালকাঠি থেকে ১০ রূটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। ফলে ঝালকাঠির অসংখ্য যাত্রীরা পড়েছেন বিপাকে।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিকরা জানায়, শনিবার সকালে পিরোজপুর ও ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে দু’দফায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশাল রুপাতলীর বাস শ্রমিকদের সাথে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশালের শ্রমিকদের ওপর হামলা চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে আসলেও বরিশালের শ্রমিকরা ন্যায্য বিচার পায়নি। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবীতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এই ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর , ঝালকাঠি ও খুলনার সাথে বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্যযাত্রীরা বিপাকে পড়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 3, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ