শিরোনাম

| |

বরিশাল জেলা আইনজীবী সমিতির ‘নির্বাচন ২০২১’ সভাপতি বাবলু-সম্পাদক খোকন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 12, 2021 6:09 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :

ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত বাব্লু-খোকন প্যানেল বিজয়ী হয়েছেন । শুধু মাত্র একটি সদস্য পদ ছাড়া বাকী ১০ পদে আওয়ামীলীগ বিজয় লাভ করে। গতকাল সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ বছর ৮৮৪ জন ভোটারের মধ্যে ৭৪৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে আওয়ামীলীগ সমর্থিত বরিশাল মহানগর আ’লীগের আইন বিষয়ক সম্পাদক. এডভোকেট গোলাম মাসউদ বাবলু ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত এড. নাজিম উদ্দিন আহমেদ (পান্না) পেয়েছেন ২৬৬ ভোট।

সহ-সভাপতি পথে আ’লীগের এড. মোঃ সালাহ উদ্দিন সিপু ৪৩২ ভোট এড. শিলা রানি চক্রবতি ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্পাদক পদে আ’লীগ সমর্থিত এড. মো রফিকুল ইসলাম খোকন ৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত এড. মির্জা মোঃ রিয়াজ হোসেন পেয়েছেন ২৫৯ ভোট।

অর্থ সম্পাদক পদে আ’লীগের এড. মো মিজানুর রহমাণ মিন্টু ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত এড. মো আব্দুল মালেক ২৬৭ ভোট।

যুগ্ম সম্পাদক পদে আ’লীগের এড.এস এম আতিকুল ইসলাম রফিক ৪৯৪ ভোট ও এড.সুমন চন্র হালদার ৩৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

এছাড়া সদস্য পদে এড.মোঃ মুহাম্মদদ ফিরোজ আলম সিকদার ৪৯৮, এড.এস এম তোহিদুর রহমান সোহেল ৪৫৬ এড.শহিদুল ইসলাম খলিফা ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদস্য পদে বিএনপি সমর্থিত এড.আবদূর রহমান চোকদার ৪১৮ পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা করছেন সাবেক সভাপতি এড.ওবায়দুল্লাহ সাজু,এড.ফিরোজ মাহমুদ খান,এড.শাহানুর বেগম ,এড. শামসুজ্জামান সোহেল, এড.মাইনউদ্দিন মাহাবুব আলম, এড. ইমতিয়াজ আহমেদ ,এড.মেজবাহ উদ্দিন সুরুজ, এড.‌ সানজিদা ময়ুরী, এড. আরিফুর রহমান সিকদার

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 5, 2026
Fajr 4:48 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:21 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ