শিরোনাম

| |

স্বতন্ত্র প্রার্থীর ব্যাবসা প্রতিষ্ঠানে হামলাঃ ককটেল বিম্ফোরন ও সিসি ক্যামেরা ভাংচুর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 11, 2021 5:49 PM
Print Friendly and PDF

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচন কেন্দ্র করে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ দিদার উদ্দিন মাসুম বেপারীর ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, ককটেল বিম্ফোরন করেছে দূর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করে নৌকা প্রতিকের সমর্থকরা। এসময় একটি ককটেল বিস্ফোরন ঘটানো হয়। ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে লাগানো দুটি সিসি ক্যামেরা ভেঙ্গ ফেলা হয়। পুলিশ গিয়ে হামলাকারীদের ছত্র ভঙ্গ করে দেয়।

স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, ’রাত ৯টার দিকে নৌকা সমর্থকরা এসে আমার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করে। এসময় সিসি ক্যামেরা, জানালার থাই গ্লাস ও লুকিং গ্লাস ভাঙচুর করে।’

উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার সাংবাদিকদের জানান, ’এ ঘটনা আমার জানা নেই। তাই এ বিষয়ে কিছু বলতে পারছিনা।’

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। শহরে পুলিশী টহল জোরদার করা হয়েছে।’

কলাপাড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, ’বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন অফিসে এ বিষয়ে কোন অভিযোগ দেয়া হয়নি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ